২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
৫ই জিলকদ, ১৪৪৭ হিজরি

ফুলবাড়ীতে নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে পালিত হলো মহান স্বাধীনতা দিবস

spot_img

ফুলবাড়ীতে নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে পালিত হলো মহান স্বাধীনতা দিবস

 

মঙ্গলবার সূর্যদ্বয়ের সাথে সাথে ফুলবাড়ী কেন্দ্রীয় শহিদ মিনার চত্বরে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির সূচনা হয়। পরে উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন ফুলবাড়ী উপজেলা প্রশাসন সহ বিভিন্ন দপ্তর ও রাজনৈতিক সংগঠন। এরপর সকাল ৮ টায় ঐতিহ্যবাহী ফুলবাড়ী জছিমিয়া মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হয় এবং পুলিশ, আনসার, ভিডিপি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং বিএনসিসির সমন্বয়ে কুচকাওয়াজ ও ছাত্র ছাত্রীদের সমাবেশ, জাতীয় সংগীত ও ডিসপ্লে প্রদর্শিত হয়। সকাল ১১ টায় ক্রীড়া প্রতিযোগিতা ও বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এরপর স্থানীয় বীর মুক্তিযোদ্ধা ও শহীদ বীর মুক্তিযোদ্ধা পরিবারবর্গের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার রেহেনুমা তারান্নুম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ২৬ কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ডাঃ হামিদুল হক খন্দকার। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফুলবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গোলাম রব্বানী সরকার, ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ প্রাণকৃষ্ণ দেবনাথ, মুক্তিযোদ্ধা কমান্ডার মজিবর রহমান, ফুলবাড়ী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর স্টেশন অফিসার আহসান হাবীব, উপজেলা প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন, বীর মুক্তিযোদ্ধাবৃন্দু, বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তরের কর্মকর্তা কর্মচারী, শিক্ষক, সাংবাদিক, রাজনৈতিক সংগঠনের নেত্রীবৃন্দ, বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থী সহ সাধারণ মানুষ।

 

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ