
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বিলুপ্ত ছিটমহল দাসিয়ারছড়ার পশ্চিম পাড়ায় ডিস লাইনের সংযোগ কাজ করতে গিয়ে বৈদ্যুতিক তারে জড়িয়ে রাজু আহমেদ (২২) নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
নিহত যুবক রাজু আহমেদ ফুলবাড়ী সদরের কদমের তল নামক স্থানের পাশ^বর্তী চন্দ্রখানা গ্রামের হযরত আলীর ছেলে বলে জানা গেছে।
জানা গেছে, ফুলবাড়ী উপজেলা ডিস ও ওয়াইফাই ব্যবসায়ী নুর আলম সরকারের লাইন অপারেটর হিসেবে কাজ করে আসছিল রাজু আহমেদ। প্রতিদিনের মতো মঙ্গলবার সে কাজ করার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়।
ওইদনি দুপুরে ফুলবাড়ী উপজেলা সদরের বিলুপ্ত ছিটমহল দাসিয়ার ছড়ার পশ্চিম পাড়ায় ১১ হাজার ভোল্টের ত্রা সংযুক্ত একটি বৈদ্যুতিক খুঁটিতে ডিস লাইনের কাজ করার সময় অসাবধানতা বশত বৈদ্যুতিক তারে তার মাথা লাগলে রাজু আহমেদ বৈদ্যুতিক তারে আটকে যায়।
পরবর্তীতে এলাকাবাসী তাকে ঝুলন্ত অবস্থায় বৈদ্যুতিক তার থেকে নিচে নামায় এরই মধ্যে তার মৃত্যু ঘটে। বৈদ্যুতিক তারের খুঁটিতে করে ডিস লাইনের তারের সংযোগের কারনে এখানে প্রায়ই এমন দুর্ঘটনার ঘটনা ঘটছে বলে জানা যায়।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ফুলবাড়ী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুন অর রশিদ।




