৯ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
২৬শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
৯ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
২৬শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
২২শে জিলহজ, ১৪৪৭ হিজরি

বগুড়ায় আবাসিক হোটেলে অভিযান, নারীসহ আটক ১২

spot_img

বগুড়ায় আবাসিক হোটেল থেকে অনৈতিক কাজে লিপ্ত থাকার অভিযোগে সাত নারীসহ ১২জনকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার রাত আটটার দিকে শহরের চারমাথার ঝোপগাড়ি এলাকার রয়েল ইন্টারন্যাশনাল আবাসিক থেকে তাদের আটক করা হয়।

এসব তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেছেন উপশহর পুলিশ ফাঁড়ীর ইনচার্জ ইন্সপেক্টর জালাল উদ্দিন।

তিনি জানান, রাতে বগুড়া পৌরসভার স্থানীয় কাউন্সিলর আমিনুল ইসলামের মাধ্যমে তথ্য পেয়ে আমাদের টিম রয়েল ইন্টারন্যাশনাল আবাসিকে অভিযান চালায়৷ এসময় অনৈতিক কাজে লিপ্ত থাকার অভিযোগে সাত নারীসহ ১২জনকে আটক করা হয়৷ তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে৷

কাউন্সিলর আমিনুল ইসলাম গন মাধ‍্যমকে জানান, দীর্ঘদিন ধরে রয়েল ইন্টারন্যাশনালে অনৈতিক কাজ চলে আসছিল। এর আগে ওই আবাসিক ম্যাজিস্ট্রেট এসে বন্ধ করেও দিয়েছিল। পরে আবার তারা এই অনৈতিক কাজ চালু করে৷ আজ খবর পেয়ে পুলিশকে অবগত করা হলে সেখান থেকে সাত নারীসহ ১২জনকে আটক করে। আমরা এসব আবাসিক হোটেল বন্ধের দাবি জানাই।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ