২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
১০ই সফর, ১৪৪৮ হিজরি

বগুড়ায় খাদ্য বান্ধব কর্মসূচির ৬০০ কেজি চাল আটক, ২ জনের বিরুদ্ধে মামলা

spot_img

বগুড়ায় খাদ্য বান্ধব কর্মসূচির ৬০০ কেজি চাল আটক, ২ জনের বিরুদ্ধে মামলা

বগুড়া সদর উপজেলার গোকুল ইউনিয়নের চাঁদমুহা ২নং ওর্য়াডে খাদ্য বান্ধব কর্মসূচির ৬০০ কেজি সরকারি চাল আটক করেন উপজেলা প্রশাসন।
সোমবার (২৫ মার্চ) ২নং ওয়ার্ড ডিলার শাহজাহান আলী সুবিধা ভোগী কার্ডধারীদের চাল বন্টন না করে, সরকারি রেজিস্ট্রারে কৃত্রিম নিয়ম দেখিয়ে তার গোডাউন থেকে চাল চুরি করে পাচার করেন। স্থানীয়দের সন্দেহ হলে ডিলার শাহজাহানের গোডাউনের অদূরে ওই অটোভ্যানকে চাল সহ আটক করে। চাল সরকারি বস্তা খুলে অভিনব কায়দায় প্লাস্টিকের বস্তায় মোড়ানো ছিল। স্থানীয়দের তোপের মুখে পড়েন ভ্যান চালক আলম মিয়া, চাল ডিলার শাহজাহান আলীর গোডাউন থেকে শিবগঞ্জ বিহার ইউনিয়নের নিয়ে যাচ্ছেন বলে জনান। চাল পাচার কাজে ডিলার শাহজাহান নিজেই সংশ্লিষ্ট বলেও তিনি স্বীকার করেন। পরে গোকুল ইউপি চেয়ারম্যান জিয়াউর রহমান জিয়াকে জানালে তিনি ঘটনাস্থলে এসে চাল উদ্ধার করে সরলপুর পশ্চিমপাড়া সাইফুল নামের এক ব্যক্তির জিম্মায় রাখেন। মঙ্গলবার (২৬ মার্চ) সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রায়হানুল ইসলাম, খাদ্য অফিসার মনিরুল ইসলাম, ঘটনাস্থল পরিদর্শন করে চাল মাপযোগ করে আটক করেন।
খাদ্য পরিদর্শক রাশেদুল ইসলাম বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করেন। আসামীরা হলেন, সরলপুর দক্ষিণপাড়া গ্রামের মৃত ওসমান মোল্লার পুত্র ডিলার আসামী হলেন শাহজাহান আলী ও সরলপুর পশ্চিমপাড়া গ্রামের মৃত শুক্রর আলীর পুত্র মিলন মিয়া।
চাল আটক করার সত্যতা নিশ্চিত করে সহকারী কমিশনার (ভূমি) রায়হানুল ইসলাম বলেন- ডিলারের বিরুদ্ধে মামলা হয়েছে। চাল চুরির সাথে জড়িত থাকলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ