২৭শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
২৭শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
১৩ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

বগুড়ায় ছুরিকাঘাতে অটোরিকশা চালক খুন, আটক ৩

spot_img

এসবি নিউজ: বগুড়া গাবতলী উপজেলায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে শাওন মন্ডল (২৫) নামের এক অটোরিকশা চালক খুন হয়েছেন।
রবিবার (১৮ ফেব্রুয়ারি ) বেলা ১১টায় উপজেলার নারুয়ামালা ইউনিয়নের হামিদপুর পশ্চিমপাড়া গ্রামে এ খুনের ঘটনা ঘটে। নিহত শাওন হামিদপুর গ্রামের মিঠু মন্ডলের ছেলে। তিনি পেশায় একজন অটোরিকশা চালক।

পুলিশ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে মাসহ ২ মেয়েকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে।
পুলিশ জানান, হামিদুপুর গ্রামের এক নারীর পরকীয়া সম্পর্ক নিয়ে রবিবার সকাল সাড়ে ১০টার দিকে শাওনের মায়ের সাথে আমজাদ হোসেনের স্ত্রীর ঝগড়া বিবাদ শুরু হয়। খবর পেয়ে অটোরিকশা চালক শাওন বাড়িতে এসে ঝগড়া বিবাদ থামাতে যায়। এসময় উত্তেজিত হয়ে আমজাদ হোসেন ছুরি দিয়ে শাওনকে বুকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে।

গুরুতর আহত শাওনকে উদ্ধার করে চিকিৎসার জন্য গাবতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে আমজাদ হোসেনের স্ত্রী ফাতেমা বেগম (৩০) সহ ২ মেয়ে রাজিয়া খাতুন (২৩) ও রাবেয়া খাতুন (১৮) কে গাবতলী মডেল থানার পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে।

গাবতলী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ জানান, শাওন নামের একজনকে প্রতিপক্ষ ছুরিকাঘাতে খুন করেছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ