
শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি:
বগুড়া-৭ (গাবতলী–শাহজাহানপুর) আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী মোরশেদ মিল্টন গাবতলীতে নানা উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে ভোট চেয়েছেন।
রবিবার বিকেলে গাবতলী উপজেলা মহিলা দলের আয়োজনে স্থানীয় একটি স্কুল মাঠে অনুষ্ঠিত মহিলা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মোরশেদ মিল্টন বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ নির্বাচনে ধানের শীষ প্রতীকে তাঁকে ভোট দিয়ে জয়ী করলে গাবতলী ও শাহজাহানপুরের সর্বস্তরের মানুষের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়নে কাজ করা হবে। তিনি আরও বলেন, এলাকায় রাস্তা-ঘাট, স্কুল-কলেজ, মাদ্রাসা, কালভার্ট ও ব্রিজ নির্মাণের পাশাপাশি শিক্ষিত বেকার যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে।
উন্নয়নের এই অঙ্গীকারের মাধ্যমে তিনি সকল ধর্ম ও শ্রেণি-পেশার মানুষের কাছে ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন।উপজেলা মহিলা দলের সভানেত্রী সুরাইয়া জেরিন রনির সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এনামুল হক নতুন,জেলা বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক ও সাবেক পৌর মেয়র সাইফুল ইসলাম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহিম পিন্টু এবং জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশ।
এ ছাড়া বক্তব্য দেন যুগ্ম সাধারণ সম্পাদক হারুনুর রশিদ হারুন, প্রবাসী মহিলা নেত্রী হেনা বেগম, ইউনিয়ন মহিলা দলের নেত্রী দোলেনা বেগম ও সুমা আক্তার।
সমাবেশে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির নেতা মমিনুল হাসান মমিন, শাহাদত হোসেন খান সাগর, ইউনিয়ন বিএনপির সভাপতি প্রভাষক আশরাফ হোসেন, জুলফিকার হায়দার গামা, নজরুল ইসলাম টুকু, আব্দুল্লাহেল বাকী, আলী আকবর একাবসহ বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।




