২৮শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৮শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
১০ই জিলহজ, ১৪৪৭ হিজরি

শাজাহানপুরে কিশোরের গলায় ফাঁ”স দিয়ে আত্মহ’ত্যা

spot_img

বগুড়ার শাজাহানপুর উপজেলায় ইসান (১৫) নামে এক কিশোর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। শনিবার (৩১ জানুয়ারি) উপজেলার আশেকপুর ইউনিয়নের একজোড়া হাজীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ইসান ওই এলাকার আমিন হোসেনের ছেলে। স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, দাদীর সঙ্গে অভিমান করে সে এ মর্মান্তিক ঘটনা ঘটায়। ঘটনার আগে দাদীর সঙ্গে পারিবারিক বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়। পরে পরিবারের সদস্যরা তাকে ঘরের ভেতরে গলায় রশি দিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। দ্রুত উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নেওয়া হলে তাকে মৃত ঘোষণা করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) তৌহিদুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ উদ্ধার ও সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
কিশোর ইসানের অকাল মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ