২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
১৭ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি

শাজাহানপুরে মহাসড়কে ট্রাক দাঁড় করিয়ে ধান লোড, দুর্ঘটনার ঝুঁকিতে পথচারীরা

spot_img

্বগুড়ার শাজাহানপুর উপজেলার উমরদিঘী হাটে মহাসড়কের পাশে বড় বড় ট্রাক দাঁড় করিয়ে ধান লোড-আনলোড করছেন ব্যবসায়ীরা। এতে ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে পথচারী ও যানবাহনকে। যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন স্থানীয়রা।

শনিবার (২৮ নভেম্বর) সকালে সরেজমিনে গিয়ে মহাসড়কের পাশে ট্রাক দাঁড় করিয়ে ধান বোঝাইয়ের এমন দৃশ্য দেখা যায়।

স্থানীয়দের অভিযোগ, মহাসড়কের পাশে ট্রাক দাঁড় করিয়ে পণ্য ওঠানামার কারণে সড়কে চলাচলে বিঘ্ন সৃষ্টি হচ্ছে। এতে দুর্ঘটনার ঝুঁকি বাড়লেও কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে না। এ ঘটনায় সংশ্লিষ্ট হাইওয়ে পুলিশের ভূমিকা নিয়েও ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ মানুষ।

নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রাইভেট কারচালক বলেন, মহাসড়কের পাশে ট্রাক দাঁড় করিয়ে মালামাল বোঝাই করায় যানবাহন চলাচলে ঝুঁকি বাড়ছে। এতে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।

এ বিষয়ে জানতে চাইলে কুন্দারহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাইস উদ্দিন সংবাদ বুলেটিনকে  জানান, মাঝে মধ্যে ধানের ব্যবসায়ীরা আইন অমান্য করে মহাসড়কের পাশে ট্রাকে ধানের বস্তা লোড করেন। শনিবারও তাঁরা একই কাজ করেছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ট্রাকগুলো সরিয়ে দিয়েছে।

 

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ