২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
৫ই জিলকদ, ১৪৪৭ হিজরি

বগুড়ার শেরপুরে সড়ক দুর্ঘটনায় মোটর সাইকেল আরোহী দুই বন্ধু নিহত

spot_img

বগুড়ার শেরপুরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে দোকানঘরে ধাক্কা লাগায় দুই বন্ধু নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন তাদের আরেক বন্ধু।

রবিবার (২৩ নভেম্বর) রাত ৮টার দিকে ফুলবাড়ী ব্রিজ ঘাটপার এলাকায় এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন- গাড়িদহ ইউনিয়নের রামেশ্বরপুর গ্রামের হাফিজের ছেলে মেহেদি হাসান (২০) এবং গোসাইপাড়া এলাকার মৃত বাবলু ব্যাপারীর ছেলে সাহাবুল হাসান (২০)। আহত হয়েছেন একই এলাকার উৎসব চক্রবর্তী (২০)।

পুলিশ জানায়, ফুলবাড়ী ঘাটপার এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি দোকান ঘরের শাটারে জোরে ধাক্কা দেয়। এতে তিন আরোহীই গুরুতর আহত হন। খবর পেয়ে শেরপুর থানা পুলিশ তাদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। পরে চিকিৎসাধীন অবস্থায় মেহেদি ও সাহাবুলের মৃত্যু হয়।

আহত উৎসব জানান, বন্ধুকে বাড়ি পৌঁছে দিতে যাওয়ার সময় মোটরসাইকেলটি বেপরোয়া গতিতে ছিল। তিনজনই সম্প্রতি এইচএসসি পাস করেছেন।

শেরপুর থানার ওসি এস এম মঈনুদ্দিন বলেন, দুর্ঘটনায় দুইজন মারা গেছেন। আহত উৎসব প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি ফিরে গেছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ