২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
৪ঠা জিলকদ, ১৪৪৭ হিজরি

বগুড়ার ৭টি আসনে ৩৯ প্রার্থীর মনোনয়নপত্র জমা

spot_img

মোঃ মুঞ্জুরুল ইসলাম রিপন:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়ার সাতটি সংসদীয় আসনে বিএনপি, জামায়াতে ইসলামীসহ বিভিন্ন রাজনৈতিক দলের মোট ৩৯ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর আগে এসব আসনে মোট ৪৫ জন প্রার্থী মনোনয়নপত্র উত্তোলন করেছিলেন।

সোমবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যায় জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে এ তথ্য জানানো হয়। এদিন বেলা ১২টার পর থেকে জেলা প্রশাসক কার্যালয়সহ বিভিন্ন উপজেলায় নির্বাহী কর্মকর্তার নিকট দলীয় মনোনয়নপত্র জমা দেন প্রার্থীরা।

বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা) আসনে মোট সাতজন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। তারা হলেন— বিএনপি মনোনীত প্রার্থী ধানের শীষ প্রতীক নিয়ে আলহাজ্ব কাজী রফিকুল ইসলাম ও একেএম আহসানুল তৈয়ব জাকির, বাংলাদেশ জামায়াতে ইসলামীর অধ্যক্ষ শাহাবুদ্দিন, স্বতন্ত্র প্রার্থী মোছা. শাহাজাদী আলম লিপি, ইসলামী আন্দোলন বাংলাদেশের এবিএম মোস্তফা কামাল পাশা, বাংলাদেশ কংগ্রেসের আসাদুল হক এবং গণফোরামের জুলফিকার আলী।

বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে সাতজন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। তারা হলেন— বিএনপি মনোনীত শিবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মীর শাহে আলম, নাগরিক ঐক্যের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি মাহমুদুর রহমান মান্না, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. জামাল উদ্দিন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর অধ্যক্ষ মাওলানা আবুল আজাদ মোহাম্মদ শাহাদাতুজ্জামান, স্বতন্ত্র প্রার্থী রেজাউল করিম তালু, গণঅধিকার পরিষদের সেলিম সরকার এবং জাতীয় পার্টির শরিফুল ইসলাম জিন্নাহ।

বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনে পাঁচজন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। তারা হলেন— বিএনপি মনোনীত প্রার্থী ধানের শীষ প্রতীকে আদমদীঘি উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মহিত তালুকদার, জামায়াতে ইসলামীর নুর মোহাম্মদ আবু তাহের, জাতীয় পার্টির শাহিনুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশের অধ্যাপক শাহজাহান আলী তালুকদার এবং খেলাফত মজলিসের মাওলানা তৌহিদুল ইসলাম তুহিন।

বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে পাঁচজন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। তারা হলেন— বিএনপি মনোনীত জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলহাজ্ব মোশারফ হোসেন, জামায়াতে ইসলামীর ড. মোস্তফা ফয়সাল পারভেজ, জাতীয় পার্টির শাহিন মোস্তফা কামাল এবং এলডিপি মনোনীত প্রার্থী কামরুল হাসান ও মো. শাহেদ ফেরদৌস। এদিকে এ আসন থেকে মনোনয়নপত্র উত্তোলন করলেও নির্ধারিত সময়ের আধা ঘণ্টা পরে আসায় আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল হোসেন ওরফে হিরো আলমের মনোনয়নপত্র গ্রহণ করা হয়নি।

বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনে পাঁচজন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। তারা হলেন— বিএনপি মনোনীত প্রার্থী গোলাম মোহাম্মদ সিরাজ, জামায়াতে ইসলামীর মাওলানা দবিবুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশের মাহমুদুর রহমান চুন্নু, এলডিপির প্রেসিডিয়াম সদস্য অধ্যক্ষ খাঁন কুদরত-ই সাকলায়েন এবং বাংলাদেশ কমিউনিস্ট পার্টির শিপন রবি দাস।

বগুড়া-৬ (সদর) আসনে পাঁচজন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। তারা হলেন— বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল, বাসদের দিলরুবা, ইসলামী আন্দোলন বাংলাদেশের আবু নুমান মো. মামুনুর রশিদ এবং জেএসডির আব্দুল্লাহ আল-ওয়াকি।

বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) আসনে পাঁচজন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। তারা হলেন— বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া, জামায়াতে ইসলামীর গোলাম রব্বানী, বাংলাদেশ মুসলিম লীগের মো. আনছার আলী, ইসলামী আন্দোলন বাংলাদেশের শরিফুল ইসলাম এবং বিএনপির প্রার্থী মোরশেদ মিলটন।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ