৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
২১শে জিলহজ, ১৪৪৭ হিজরি

বগুড়া জেলা পুলিশ সুপারকে বিদায় সংবর্ধনা দিলেন এসইও এক্সপেট  বাংলাদেশ লিমিটেড

spot_img

বগুড়া শাজাহানপুরে ম‍্যাল্টিন‍্যাশনাল সফটওয়্যার কোম্পানি ‘এসইও এক্সপেট বাংলাদেশ লিমিটেড’উদ্যোগে বগুড়া জেলা পুলিশ সুপার ( অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) সুদীপ কুমার চক্রবর্ত্তীর  বিদায় সংবর্ধনা  দেয়া হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে মাঝিড়াস্থ কোম্পানির নিজস্ব অডিটোরিয়ামে  এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য সুদীপ কুমার চক্রবর্তী (বিপিএম.পিপিএম) বলেন, স্মার্ট বাংলাদেশ গড়তে স্মার্ট জনশক্তি দরকার। আর দক্ষ জন শক্তি তৈরিতে মিজানের মতো যোগ্য কারিগর দরকার। এসময় তিনি দক্ষ জনশক্তি তৈরিতে এসইও এক্সপেট বাংলাদেশ লি: কর্মকান্ডের  প্রশংসা করেন।

এর আগে দুপুর আড়াই টাই পুলিশ সুপার এসইও এক্সপেট বাংলাদেশ লি: পৌছালে  অত্র কোম্পানির ব‍্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান বকুল ও পরিচালক রাজিয়া সুলতানাতা তাকে ফুলেল শুভেচ্ছা জানান। পরে তিনি কোম্পানির আউটসোর্সিং বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন।

অনুষ্ঠানের শুরুতে কোম্পানির পক্ষ থেকে বিদায়ী পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) সুদীপ কুমার চক্রবর্ত্তীকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

বগুড়া যুব উন্নয়ন অধিদপ্তর উপপরিচালক মো: তোছা্দ্দেক হোসেন সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে শাজাহানপুর উপজেলা চেয়ারম্যান প্রভাষক সোহরাব হোসেন ছান্নু, মিল্ক ভিটার জিএম ড.কৃষিবিদ বিপ্লব অধিকারী, শাজাহানপুর  থানা অফির্সাস ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম, প্রফেসর জাফর আলমগীর।অত্র কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান বকুল।

অনুষ্ঠানে অন‍্যানের মাঝে উপস্থিত ছিলেন পরিচালক রাজিয়া সুলতানা, প্রধান নির্বাহী কর্মকর্তাঃ শাকিল আহম্মেদ, প্রধান আর্থিক কর্মকর্তাঃ মোঃ আবদুর রাজ্জাক,হেড অব অপারেশনঃ মোঃ রেজওয়ান (রিফাত),হেড অফ অডিট মো: মোশারফ হোসাইন প্রমুখ।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ