২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
১০ই সফর, ১৪৪৮ হিজরি

বগুড়া-০৭ শাজাহানপুর–গাবতলীতে দাঁড়িপাল্লার পক্ষে জামায়াতের নির্বাচনী মিছিল

spot_img

 

বগুড়া-০৭ (শাজাহানপুর–গাবতলী) আসনে জামায়াত মনোনীত প্রার্থী গোলাম রব্বানীর সমর্থনে শাজাহানপুর উপজেলার চুপিনগর ইউনিয়ন শাখার উদ্যোগে নির্বাচনী মিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে উপজেলার শাহনগর বাজার এলাকা থেকে মিছিলটি শুরু হয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আব্দুল লতিফ প্রামাণিক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা জামায়াতের সরকারি সেক্রেটারি মোখলেছুর রহমান মুকুল, চুপিনগর ইউনিয়নের কেয়ারটেকার আব্দুর রউফ খান এবং খোট্টাপাড়া ইউনিয়ন আমির অধ্যাপক সাহিদুল ইসলাম।

উক্ত সমাবেশের সভাপতিত্ব করে চুপিনগর ইউনিয়ন আমির সালেকুর রহমান এবং সঞ্চালনা করেন ইউনিয়ন সেক্রেটারি মাওলানা মোজাহার আলী। এ ছাড়াও আরো উপস্থিত ছিলেন স্থানীয় শতাধিক নেতাকর্মী।

সমাবেশে বক্তারা দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ