২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
৪ঠা জিলকদ, ১৪৪৭ হিজরি

বগুড়া-৭ আসনে জামায়াত প্রার্থী গোলাম রব্বানীর মনোনয়নপত্র জমা

spot_img

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৭ (শাজাহানপুর–গাবতলী) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী গোলাম রব্বানী মনোনয়নপত্র জমা দিয়েছেন। তিনি বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি।

সোমবার (৩০ ডিসেম্বর) দুপুরে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মো. তৌফিকুর রহমানের কাছে তিনি মনোনয়নপত্র জমা দেন।
এ সময় উপস্থিত ছিলেন বগুড়া জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা আব্দুল হক সরকার, জেলা নায়েবে আমীর অধ্যাপক মাওলানা আব্দুল হাকিম সরকার, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুল মতিন, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও গাবতলী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা আব্দুল মজিদ, গাবতলী উপজেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা ইউনুছ আলী এবং শাজাহানপুর উপজেলা সেক্রেটারি মাওলানা শহিদুল ইসলাম।
মনোনয়নপত্র জমা শেষে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে গোলাম রব্বানী বলেন, গত ১৭ বছরে মানুষ ভোটাধিকার প্রয়োগের সুযোগ পায়নি। এবার জনগণ ভোট দিতে প্রস্তুত। নির্বাচন সুষ্ঠু হলে এবং প্রশাসন নিরপেক্ষ ভূমিকা পালন করলে জনগণ জামায়াতে ইসলামিকেই রাষ্ট্রক্ষমতায় দেখতে চায়। বগুড়াসহ সারাদেশে গণজোয়ার সৃষ্টি হয়েছে। ইনশাআল্লাহ, জেলার সাতটি আসনেই জামায়াত বিজয়ী হবে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তিনি বলেন, এখনো সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক নয়। অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশ কার্যকর ভূমিকা রাখছে না। গ্রামগঞ্জে সন্ত্রাসীরা বিভিন্নভাবে নির্বাচন বানচালের চেষ্টা করছে। প্রশাসনকে অবশ্যই লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে।
তিনি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনে নির্বাচন কমিশন ও প্রশাসনের কার্যকর ভূমিকা কামনা করেন।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ