২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
১০ই সফর, ১৪৪৮ হিজরি

বগুড়া-৭ আসনে ধানের শীষে ভোট চেয়ে শাজাহানপুরে বিএনপির গণসংযোগ

spot_img

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৭ (শাজাহানপুর–গাবতলী) আসনে বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পক্ষে ধানের শীষ মার্কায় ভোট প্রার্থনা করে ব্যাপক গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১২ নভেম্বর) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত শাজাহানপুর উপজেলার মাঝিরা ইউনিয়নের ডোমন পুকুর বাজার এলাকায় এ গণসংযোগ অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন শাজাহানপুর উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক শাহীন, সাধারণ সম্পাদক আজিজুর রহমান বিদ্যুৎ, সিনিয়র সহ-সভাপতি আব্দুল হাকিম মণ্ডল, সাংগঠনিক সম্পাদক হারেজ উদ্দিনআবু শাহিন সানি, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল হাই সিদ্দিক রনি, কোষাধ্যক্ষ রফিকুল ইসলাম রফিক, যুব বিষয়ক সম্পাদক আতাহার আলী কাইয়ুম এবং ছাত্র বিষয়ক সম্পাদক মশিউর রহমান রকি প্রমুখ।

এছাড়াও উপজেলা  বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদল, শ্রমিকদল, কৃষকদল, জাসাস, মৎস্যজীবী দল ও মহিলাদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা গণসংযোগে অংশ নেন।

গণসংযোগ চলাকালে বক্তারা বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে ধানের শীষ মার্কায় সবাইকে ভোট দিতে হবে।

 

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ