২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
৬ই জিলকদ, ১৪৪৭ হিজরি

বন্দরে আনারস মার্কার বিজয় মানে গণতন্ত্রের বিজয়: মাকসুদ হোসেন

spot_img

বন্দরে আনারস মার্কার বিজয় মানে গণতন্ত্রের বিজয়: মাকসুদ হোসেন

নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধিঃ সজীব হোসেন।
আগামী ৮মে বন্দর উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণের কথা রয়েছে। এ নির্বাচনকে সামনে রেখে উপজেলা চেয়ারম্যান প্রার্থী হিসেবে কয়েকজন প্রার্থী নির্বাচনের মাঠে নামলেও সবচেয়ে বেশী আলোচনায় রয়েছেন মুছাপুর ইউনিয়ন পরিষদের পর পর ৩ বার নির্বাচিত চেয়ারম্যান মাকসুদ হোসেন।

এদিকে উপজেলা চেয়ারম্যান প্রার্থী মোঃ মাকসুদ হোসেন নির্বাচনের শেষ দিন পর্যন্ত মাঠে থাকার ঘোষণা দিয়ে প্রচারণা চালানোয় সমগ্র বন্দরজুড়ে বিষয়টি ব্যাপক সাড়া ফেলেছে এবং ভোটারদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। পাড়া, মহল্লা, দোকানপাট এবং জনাকীর্ণ জায়গায় জনগণের মাঝে মাকসুদ হোসেনকে নিয়ে বেশ কৌতুহল দেখা গেছে।

মাকসুদ হোসেনের বিষয়ে জানা গেছে,বন্দরের মদনপুর থেকে মোহনপুর পর্যন্ত অর্থাৎ সমগ্র বন্দর উপজেলায় চষে বেড়িয়েছেন। স্থানীয়দের আয়োজনে বন্দরের ৫টি ইউনিয়নেই বিপুল সংখ্যক উঠান বৈঠক,মতবিনিময় সভা ও গণসংযোগ চালিয়ে ভোটারদের আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়ে ভোটারদের মন জয় করতে সক্ষম হয়েছেন।

বন্দরের বিভিন্ন প্রান্তের ভোটারদের সাথে কথা বললে তারা জানায়, ‘এবার মাকসুদ হোসেনের উপর আমরা আস্থা রাখতে চাই এবং আশা করি তার মাধ্যমে আমাদের বন্দর উপজেলাবাসীর প্রত্যাশা ও আকাঙ্খার প্রতিফলন ঘটবে। উপজেলা পরিষদ নির্বাচনে আমরা বিগত সময়ে তেমন কোন প্রচারণা দেখতে পাইনি। মাকসুদ হোসেন তিনি যেভাবে প্রচারণা চালিয়েছেন, ভোটারদের কাছে যেভাবে সময় দিয়েছেন তা নজিরবিহীন। তিনি বন্দরে ইতিহাস সৃষ্টি করেছেন। তিনি আমাদের ভোট পাবার মতো যোগ্য, দক্ষ ও প্রাণবন্ত ব্যক্তিত্ব। যিনি আমাদেরকে সম্মান ও মূল্যায়ণ করেছেন তিনিই আমাদের ভোট পাবার অধিকার রাখেন এবং আমরা এবার মাকসুদ হোসেনকে আনারস মার্কায় ভোট দিয়ে বিজয়ী করবো’।

উপজেলা চেয়ারম্যান প্রার্থী মোঃ মাকসুদ হোসেন গণমাধ্যমকে বলেন, ‘আমাদের দেশ একটি গণতান্ত্রিক দেশ, আর ভোট দেয়া গণতান্ত্রিক অধিকার, কিন্তু সেই অধিকার আজ বাধাগ্রস্থ হচ্ছে। যাদের কারণে আমরা বাধাগ্রস্থ হচ্ছি তাদেরকে বুঝিয়ে দিতে চাই, জনগণই সকল ক্ষমতার উৎস। কারোর হুমকি ধমকি ও রক্তচক্ষুকে আমরা ভয় পাইনা। গণতান্ত্রিক অধিকার ফিরে পেতে আমরা লড়াই করে যাচ্ছি। আমরা বিজয়ী হলে বুঝতে হবে গণতন্ত্রের বিজয় হয়েছে। কেউ কেউ হুমকি ধমকি দিচ্ছে, তারা কিছুই করতে পারবেনা। সবাই বিভ্রান্ত না হয়ে ভোট কেন্দ্রে আসুন। যারা ভয়ভীতি দেখায় ভোটের মাঠে তাদের অবস্থান শূণ্য। অনেক হুমকি ধমকি উপেক্ষা করে আমরা আজকে এই জায়গায় এসেছি। তাই আনারস মার্কায় ভোট দিয়ে আমাকে বিজয়ী করুন।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ