৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
২১শে জিলহজ, ১৪৪৭ হিজরি

বাংলায় গলায় ডগর তুলে নিলেন শিবু জলদাশ।

spot_img

সুব্রত দাশ:
চট্টগ্রাম তথা বাংলাদেশের সবখানে বাংলা ঢোল বাদনে অনন্য একটি নাম শিবু জলদাশ। চট্টগ্রামের ফোক শিল্পী শফি মন্ডল কিংবা ফকির শাহাবুদ্দিন যে শিল্পী গান করুক না কেন শিবুু জলদাশ এর বাংলা ঢোল বাদন তাদের প্রথম পছন্দ। শিবু জলদাশ এর জন্ম চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায়। তার পিতা রনধীর জলদাশ মা বালা জলদাশ। ভাই আশুতোষ এর কাছে ছয় বছর বয়সে ঢোল বাদনে হাতেখড়ি। ঢোল ছাড়াও শিবুু ডগর,তবলা,মৃদঙ্গ বাদনে পারদর্শী। তিনি কর্মরত ছিলেন রাঙ্গামাটি বেতার কেন্দ্রে। তবলার প্রশিক্ষক হিসেবে ছিলেন উপজাতি কালচারাল ইনস্টিটিউট বান্দরবানে। তবলায় হাত পাকিয়েছেন ওস্তাদ ধীমান বড়ুয়া, পিপলু দাশ ও ঝুলন দত্তের কাছে। তালিকাভুক্ত শিল্পী না হয়েও শিল্পের প্রতি দায়বদ্ধতা থেকেই ডাক আসলেই ছুটে যান বাংলাদেশ টেলিভিশন সহ অন্যান্য টেলিভিশন চ্যানেলে। এতকিছুর পরেও সম্প্রীতি কোক স্টুডিও বাংলায় ”কথা কইয়ো না ” গানটিতে ডগর বাজাতে পেরে একটু বেশি উচ্চ্বসিত শিবু। তার কারণ হিসেবে তিনি জানান, এই বাদ্যযন্ত্রটি প্রায়ই বিলুপ্তির পথে। তিনি আরো বলেন আগেকার দিনে বিয়ে বাড়ি এবং বলি খেলার সহ বিভিন্ন অনুষ্ঠানে ডগরের ব্যবহার হতো। কোক স্টুডিও বাংলার চমৎকার এই আয়োজনে তাঁকে সম্পৃক্ত করার জন্য চট্টগ্রামের আরেক গুনি মিউজিসিয়ান মিঠুন চক্রবর্তী ও সংগীত পরিচালক ইমন চৌধুরীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তার এক কন্যা সন্তান শ্যামলী ও স্ত্রী পপি জলদাশকে নিয়ে শিবু জলদাশের সংসার। সাত পুরুষের এই ঢোল বাদনই শিবুুর ধ্যান জ্ঞান, জীবন জীবিকা। তিনি স্বপ্ন দেখেন এইসব বাদ্য বাদন দেশ-বিদেশ ও বাংলার পথে প্রান্তরে ছড়িয়ে দিবেন।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ