
মো: সজল মাহমুদ, বেতাগী.
বরগুনা জেলা অধীন বেতাগীতে বাজের নিষিদ্ধ পলিথিন মজুদের দায়ে দুই ব্যবসায়ী প্রতিষ্ঠানের মালিককে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
গতনকাল মঙ্গলবার (২২ এপ্রিল) দুপুরে বেতাগী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বশির গাজী এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
ঘটনাটি বেতাগী পৌর বাজারে নিষিদ্ধ ঘোষিত পলিথিন ব্যাগের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেন ইউএনও মো. বশির গাজী ও অভিযানে বেতাগী থানা পুলিশের সদস্যরা উপস্থিতিতে
এ সময় বিধান বনিক নামে এক ব্যবসায়ীর দোকানে অভিযান চালিয়ে ১৫০ কেজি অধিক ও মো. জসিম নামে অপর ব্যবসায়ী দোকানে অভিযান চালিয়ে ২৫০ কেজি’র অধিক পলিথিন জব্দ করা হয়। এ সময় তাকে অবৈধ পলিথিন রাখার অপরাধে ২ ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়ে।
অভিযান পরিচালনা শেষে ইউএনও মো. বশির গাজী বলেন, নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে আমাদের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।
অভিযানে জব্দকৃত পলিথিন পুরিয়ে বিনষ্ট করা হয়।




