২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
৫ই জিলকদ, ১৪৪৭ হিজরি

বেরোবিতে বিভাগীয় প্রধান নিয়োগের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

spot_img

সাজ্জাদুর রহমান ;বেরোবি প্রতিনিধি
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) রংপুরের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীরা আইন অনুযায়ী বিভাগীয় প্রধান নিয়োগের দাবিতে প্রশাসনিক ভবন ও উপাচার্যের দফতর অবরোধ করেছেন বিভাগের শতাধিক শিক্ষার্থী।

রোববার (৫ মে) দুপুর দেড়টায় শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে জড়ো হয়ে আন্দোলন শুরু করে এবং তা চলে সাড়ে ৪টায় পর্যন্ত। এ সময় বিভাগীয় প্রধানের দাবিতে বিভিন্ন স্লোগান তুলেন।

আন্দোলনকারী এক শিক্ষার্থী জান্নাত সৃষ্টি বলেন, সার্টিফিকেটসহ অন্যান্য কাগজপত্র ক্ষেত্রে বিভাগীয় প্রধানের স্বাক্ষর ছাড়া হয় না। এ ক্ষেত্রে আমরা বিভিন্ন জটিলতায় পড়ছি।
আরেক শিক্ষার্থী জীবন প্রধান ওহী  বলেন, পরীক্ষার তারিখ পার হয়ে গেছে পরীক্ষা হয়নি। এর কারণে আমরা সেশনজটে পড়ব।

অন্য শিক্ষার্থীরা বলেন, অনুযায়ী আইন অনুযায়ী আমাদের বিভাগীয় প্রধান নিয়োগ দেওয়া হোক। কবে নিয়োগ দেওয়া হবে আমাদেরকে এটা না জানানো পর্যন্ত আমরা এখান থেকে নড়ব না।

এই পরিস্থিতিতে সমস্যা নিরসন কমিটির সদস্য হাফিজুর রহমান বলেন, আমরা বিষয়টি নিয়ে কাজ করতেছি। সাত দিনের মধ্যে আমরা বিষয়টি সমাধানের চেষ্টা করব।

 

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মোহাম্মদ আলমগীর চৌধুরী বলেন, আইনের জটিলতার কারণে নিয়োগ দেওয়া হচ্ছে না। অতি দ্রুত আমাদের ভিসি স্যার একটি সমাধান দেবেন। এটা নিয়ে ভিসি স্যার কাজ করছেন।

উল্লেখ্য, গত ১০ মার্চ বিভাগীয় প্রধান হিসেবে সহযোগী অধ্যাপক নজরুল ইসলামের মেয়াদ শেষ করেন। জ্যেষ্ঠতা ভেঙে বিভাগীয় প্রধান নিয়োগ দেওয়ায় পরবর্তীতে কেউ দায়িত্ব গ্রহণ করেন নাই।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ