৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
২১শে জিলহজ, ১৪৪৭ হিজরি

বেরোবি ফিল্ম এন্ড আর্ট সোসাইটির নেতৃত্বে সোয়েব-অর্ণব

spot_img

সাজ্জাদুর রহমান ;বেরোবি প্রতিনিধি
ফিল্ম এন্ড আর্ট সোসাইটি (ফ্লাস) বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর এর ২০২৪-২৫ কার্যনির্বাহী কমিটি প্রকাশ।
২১ মে ২০২৪ইং রোজ মঙ্গলবার ক্যাফেটেরিয়ার ২য় তলায় ফ্লাস “দায়িত্ব হস্তান্তর ও আলোচনা সভা” এর আয়োজন করে। সেই সভায় কার্যনির্বাহী কমিটি ২০২৪-২৫ প্রকাশিত হয়। সভার সকলের সিদ্ধান্ত অনুযায়ী সভাপতি হিসেবে নির্বাচিত হোন ইংরেজি বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী সোয়েব আহমেদ এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হোন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী অর্ণব দাস।
এছাড়া সহ সভাপতি হিসেবে নির্বাচিত হোন পরিসংখ্যান বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী আসমাউল হুসনা আশা, দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী শুভ চাকমা।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফ্লাসের ছাত্র উপদেষ্টা সেলিনা আক্তার হেনা।

সভাপতি বলেন
ফিল্মএন্ড আর্ট সোসাইটির হলো এমন একটি সংগঠন , যা সৃজনশীল প্রতিভাকে সবার সামনে তুলে ধরার জন্য কাজ করে । এটিতে ফটোগ্রাফি,চিত্র অংকন, কবিতা, গল্প, নাচ,গান, এবং শট ফিল্ম নিয়ে কাজ করা হয়। আমাদের লক্ষ্য হল এই সব কিছুর মাধ্যমে আমাদের সদস্যদের কাজকে বিশ্বের কাছে প্রদর্শন করা এবং তাদের সৃজনশীলতাকে উৎসাহিত করা।
ফ্লাসের সদস্য এবং বিশ্ববিদ্যালয়ের সাধারণ সদস্যদের জন্য এমন একটি প্ল্যাটফর্ম প্রদান করে যেখানে তারা তাদের কাজ শেয়ার করতে পারে এবং অন্যদের সাথে সংযোগ করতে পারে। এটি আমাদের সোসাইটিকে আরও শক্তিশালী এবং একত্রিত করতে সাহায্য করবে।
আমি এবং আমাদের সকল সদস্য তাদের সৃজনশীল কাজের মাধ্যমে ফ্লাসকে সামনে দিয়ে এগিয়ে নিয়ে যাব।
ধন্যবাদ।

সাধারণ সম্পাদক বলেন
একটা সংগঠনকে ঠিকভাবে পরিচালনা করতে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ প্রত্যেকটি পদ অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
আমাকে সাধারণ সম্পাদক নির্বাচন করায় আমি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি।গুরুদায়িত্ব পদ দুটির কাজ বেশ চ্যালেঞ্জিং। সংগঠনের উপদেষ্টা, সভাপতি, ও সকল সদস্যদের নিয়ে পরিকল্পনা করে সবাইকে নতুন কিছু উপহার দেবার চেষ্টা করবো।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ