৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৪শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৪শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
২৫শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

ব্যাংকার্স ক্লাব হাতীবান্ধা’র আত্মপ্রকাশ: সভাপতি আরিফুজ্জামান, সাধারণ সম্পাদক কিবরিয়া

spot_img

শাহিনুর ইসলাম প্রান্ত,
লালমনিরহাট প্রতিনিধি:
আজ এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে ব্যাংকার্স ক্লাব, হাতীবান্ধা’র আত্মপ্রকাশ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

আজ (১৬জুন) রবিবার সকালে উপজেলার হাতীবান্ধার মেডিকেল মোড়ের এস. আর. কিচেনে আত্মপ্রকাশ হয়। অনুষ্ঠানে বিভিন্ন ব্যাংকে কর্মরত হাতীবান্ধা উপজেলার ৪২ জন ব্যাংকার অংশগ্রহণ করেন।

এসময় অনুষ্ঠানে আলোচনায় অংশ নিয়ে বিভিন্নজন বলেন, হাতীবান্ধার ব্যাংকারগণের মধ্যে পারস্পরিক সম্পর্ক তৈরি, জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের জন্য, ব্যাংকারগণের বিপদে-আপদে পাশে থাকার জন্য, সমাজের কল্যাণে বিভিন্ন কর্মকান্ড পরিচালনা জন্য ‘ব্যাংকার্স ক্লাব, হাতীবান্ধা’ কাজ করে যাবে।

এছাড়াও অনুষ্ঠানে আরও বলেন, ব্যাংকিং পেশা সম্মানজনক পেশা। ব্যাংকারগণের মধ্যে পারস্পরিক বন্ধন, একতাবদ্ধতা থাকলে সমাজের কল্যাণে যে কোন কল্যাণমূলক কাজ করা এবং ব্যাংকারগণের বিপদে-আপদে পাশে থাকা সহজতর হবে।

আলোচনা শেষে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি’র জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মো: আরিফুজ্জামান তিতাস কে সভাপতি এবং সোনালী ব্যাংক পিএলসি, হাতীবান্ধা শাখার সিনিয়র অফিসার মো: এ. এম. গোলাম কিবরিয়া (মিনার) কে সাধারণ সম্পাদক করে আগামী ২ বছরের জন্য আংশিক কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়।

সভাপতি ও সাধারণ জানান, শীঘ্রই পূর্নাঙ্গ কমিটি ঘোষণা করা হবে। এরপর কেক কেটে ব্যাংকার্স ক্লাব, হাতীবান্ধা’র আত্মপ্রকাশ ঘোষণা করা হয়। নবগঠিত কমিটির সভাপতি মো: আরিফুজ্জামান তিতাস এবং সাধারণ সম্পাদক মো: এ. এম. গোলাম কিবরিয়া (মিনার) দুজনেই হাতীবান্ধা উপজেলার ব্যাংকারগণের কল্যাণে সকলকে সঙ্গে নিয়ে কাজ করার প্রত্যায় ব্যাক্ত করেন।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ