৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
২১শে জিলহজ, ১৪৪৭ হিজরি

মনোনয়ন ইস্যুতে এবার ধানক্ষেতে নবদম্পতির রিভিউ আবেদন

spot_img
ফেনী-২ সদর আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মনোনয়ন নিয়ে বিতর্কের মধ্যে এবার এক নবদম্পতি ধানক্ষেতে রিভিউ ভঙ্গিতে ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে আলোচনায় এসেছেন। নববিবাহিত এই দম্পতির ব্যতিক্রমী ছবি মুহূর্তেই ফেসবুকে ভাইরাল হয়ে যায়।

স্থানীয় সূত্র জানায়, শুক্রবার (১৪ নভেম্বর) বিকেলে ফেনী পৌর এলাকার বিরিঞ্চির আলম গাজী রোডের বাসিন্দা আদনান সোহাগ দাগনভূঞা পৌর এলাকার মজুমদার বাড়ির ইয়াসমিন আক্তার-এর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। বিবাহের আনুষ্ঠানিকতা শেষে কনের নিজ বাড়ির পাশে একটি ধানক্ষেতে বর-কনেকে বিএনপির মনোনয়ন-সংক্রান্ত আলোচিত রিভিউ ভঙ্গিতে ছবিটি তুলতে দেখা যায়।

এর আগে ফেনী-২ আসনের মনোনয়ন প্রত্যাশী, জেলা বিএনপির সদস্যসচিব আলাল উদ্দিন আলালের ধানক্ষেতে দাঁড়িয়ে রিভিউ ভঙ্গিতে তোলা ছবি সারা দেশে ব্যাপক আলোচিত হয়েছিল। এবার নবদম্পতির এই ছবি সেই আলোচনায় নতুন মাত্রা যোগ করেছে।

এ বিষয়ে বর আদনান সোহাগ জানান, একজন সচেতন নাগরিক হিসেবে তিনি ছবিটি তুলেছেন। তাঁর পছন্দের একজন প্রার্থী আছেন, যিনি গণমানুষের নেতৃত্ব দেন। সেই মানুষটি ফেনী সদর আসনে মনোনয়ন না পাওয়ায় তিনি ব্যথিত। তিনি বিএনপি শীর্ষ নেতৃত্বের দৃষ্টি আকর্ষণের জন্যেই বিয়ের ফাঁকে এই ছবিটি তুলেছেন এবং ফেনী সদর আসনে মনোনয়ন রিভিউ চেয়েছেন।

উল্লেখ্য, ফেনী-২ (সদর) আসনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপক জয়নাল আবেদীন (ভিপি)-কে মনোনয়ন দিয়েছে বিএনপি। এর ফলে দলটির অন্য মনোনয়নপ্রত্যাশীরা ‘মনোনয়ন রিভিউ’ চেয়ে বিভিন্ন মাধ্যমে সরব রয়েছেন।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ