২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
১০ই সফর, ১৪৪৮ হিজরি

মহাসড়কে যানবাহনে চাঁদাবাজি,গ্রেপ্তার ৬

spot_img

সিরাজগঞ্জ প্রতিনিধিঃ উল্লাপাড়ায় মহাসড়কে

যানবাহন দাঁড় করিয়ে অবৈধভাবে চাঁদাবাজির অভিযোগে পুলিশ শুক্রবার রাতে এবং শনিবার সকালে ৬ ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার চাঁদাবাজরা হলেন, উল্লাপাড়া উপজেলার
চড়িয়াশিকার গ্রামের জহুরুল ইসলাম (৫৯), ছানোয়ার হোসেন (৪০) ও আবুল কাশেম(৪৫), চরদমদমা গ্রামের আব্দুল মোমিন (৩৮), নুর নগর গ্রামের ইলিয়াস আলী (৪২) ও শ্রীকোলা গ্রামের আফজাল হোসেন (৫৪)। এদের মধ্যে উল্লাপাড়া মডেল থানা পুলিশ আফজালকে এবং অপর ৫ জনকে সলঙ্গা থানা পুলিশ গ্রেপ্তার করেছে। এদের বিরুদ্ধে সলঙ্গা ও উল্লাপাড়া থানায় পুলিশ বাদি হয়ে দু’টি পৃথক চাঁদাবাজির মামলা দায়ের করেছে।

দু’টি মামলার তদন্তকারী কর্মকর্তা উল্লাপাড়া মডেল থানার উপ-পরিদর্শক আব্দুল মান্নান ও সলঙ্গা থানার উপ-পরিদর্শক নাইমুল ইসলাম জানান, গ্রেপ্তার ব্যক্তিরা সংগঠিত ভাবে প্রভাব
খাটিয়ে ঈদের আগে থেকে উল্লাপাড়ার শ্রীকোলা বাসস্ট্যান্ড এবং হাটিকুমরুল গোল চত্ত্বরের পাশে যানবাহন থামিয়ে অবৈধভাবে ১০০ টাকা থেকে ১৫০ টাকা করে চাঁদা আদায় করে আসছিলেন।
এই গ্রুপের সঙ্গে জড়িত অপর ব্যক্তিদেরকে ধরার চেষ্টা করা হচ্ছে।

আবু বকর সিদ্দিক বাবু সিরাজগঞ্জ
২০-০৪-২০২৪

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ