৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৪শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৪শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
২৫শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

মা’দক সম্রাট সবুজ হেরো’ইনসহ গ্রেপ্তার

spot_img

বগুড়ায় আবারও হেরোইনসহ গোয়েন্দা পুলিশের (ডিবি) হাতে আটক হয়েছেন শাজাহানপুর উপজেলার খোট্টাপাড়া ইউনিয়নের জোকা গ্রামের শামীম আহমদ সবুজ (৩২)।

রবিবার (৭ জুলাই) রাত পৌনে ১০টার দিকে তাকে নন্দীগ্রাম উপজেলার দহবল বাজার এলাকা থেকে আটক করে ডিবি পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, রাজশাহীর গোদাগাড়ী থেকে হেরোইনের একটি প্যাকেট নিয়ে বগুড়ায় আসছিলেন সবুজ। পথে দুটি চেকপোস্ট এড়িয়ে এলেও শেষমেশ বগুড়ার প্রবেশমুখে ডিবির জালে ধরা পড়েন তিনি।

ডিবি পুলিশ জানায়, তার কাছ থেকে জব্দ করা প্যাকেটটির ওজন এখনো নির্ধারণ করা হয়নি। পরিমাপ শেষে হেরোইনের পরিমাণ জানানো হবে।

উল্লেখ্য, সবুজ চার মাস আগেও ২০০ গ্রাম হেরোইনসহ র‌্যাবের হাতে আটক হয়েছিলেন। তবে মাত্র ২৯ দিন পর জামিনে ছাড়া পান তিনি।

এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে ডিবি পুলিশ।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ