২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
১০ই সফর, ১৪৪৮ হিজরি

মিরপুর দক্ষিণে জামায়াতে ইসলামীর ইউনিট প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত

spot_img

 

সাবিক ওমর সবুজ
ঢাকা থেকে:

বাংলাদেশ জামায়াতে ইসলামী মিরপুর দক্ষিণ থানা শাখার উদ্যোগে ইউনিট প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২ মে) সন্ধ্যা ৭টায় কল্যাণপুর গার্লস স্কুলের অডিটোরিয়ামে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

থানা আমীর অ্যাডভোকেট আলাউদ্দীন সোহেলের সভাপতিত্বে এবং সেক্রেটারি রকিবুল ইসলামের সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর কেন্দ্রীয় নির্বাহী কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগর উত্তর শাখার আমীর মোহাম্মদ সেলিম উদ্দিন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগর উত্তর শাখার সহকারী সেক্রেটারি মাওলানা মাহফুজুর রহমান। এছাড়া উপস্থিত ছিলেন
থানার কর্মপরিষদ সদস্য রবিউল ইসলাম, শরিফুল ইসলাম, শাহাবুল আলম, আমীর হোসেন বাবলু, সাদ বিন জাফর, তারিকুল ইসলাম প্রমুখ।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ইউনিট প্রতিনিধিরাই সংগঠনের মূল শক্তি ও ভিত্তি। তাদের সততা, নিষ্ঠা ও সাংগঠনিক দক্ষতার মাধ্যমে তৃণমূল পর্যায়ে সংগঠনের কার্যক্রম আরও বেগবান হবে। তিনি বলেন, দেশের বর্তমান প্রেক্ষাপটে জনগণ একটি আদর্শিক, সৎ ও দায়িত্বশীল নেতৃত্বের প্রত্যাশা করছে। তিনি আরও উল্লেখ করেন, দেশের মানুষ বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর দিকে প্রত্যাশার দৃষ্টিতে তাকিয়ে আছে এবং তাদের ওপর আস্থা রাখতে শুরু করেছে। এ আস্থা রক্ষা করতে নেতাকর্মীদেরকে আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

বিশেষ অতিথি তার সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, সংগঠনের প্রতিটি স্তরে ঐক্য, শৃঙ্খলা ও নিয়মতান্ত্রিক কার্যক্রম নিশ্চিত করতে হবে। তিনি ইউনিট প্রতিনিধিদেরকে ইসলামী আদর্শ বাস্তবায়নে আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান।

সভাপতির বক্তব্যে অ্যাডভোকেট আলাউদ্দীন সোহেল বলেন, সংগঠনকে শক্তিশালী করতে তৃণমূলের কার্যক্রমকে আরও গতিশীল করতে হবে। তিনি বলেন, প্রতিটি ইউনিটকে সক্রিয় ও কার্যকর করতে নেতাকর্মীদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও দায়িত্ববোধ বৃদ্ধি করা জরুরি। একই সঙ্গে তিনি আগামীর চ্যালেঞ্জ মোকাবেলায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ