২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
৬ই জিলকদ, ১৪৪৭ হিজরি

মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে নই, আমরা চাই, কোটা সংস্কার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে পদযাত্রা

spot_img

সুনামগঞ্জ প্রতিনিধি

কোটা বৈষম্য নিরসন করে সংসদে আইন পাস ও ২৪ ঘণ্টার মধ্যে কোটা বিরোধী আন্দোলনকারীদের উপর দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে পদযাত্রা ও জেলা প্রশাসকের মাধ্যমে রাষ্ট্রপতির নিকট স্মারকলিপি প্রদান করা হয়েছে।
রবিবার দুপুরে রাষ্ট্রপতির বরাবরে দেওয়া স্মারকলিপি অতিরিক্ত জেলা প্রশাসক রেজাউল করিম এর কাছে তুলে দেওয়া হয়। এর আগে দুপুর ১২টায় কোটা বিরোধী শিক্ষার্থীদের নিয়ে জেলা প্রশাসকের কার্যালয় অভিমুখে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে পদযাত্রা হয়। পদযাত্রা শেষে স্মারকলিপি দেওয়া হয়।
পদযাত্রা চলাকালে বৈষম্যমূলক কোটা পদ্ধতি সংস্কার, দ্রুত সংসদে আইন পাস ও আন্দোলনকারীদের উপর দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে স্লোগান দেন শিক্ষার্থীরা। এসময় শিক্ষার্থীদের হাতে ‘মেধাবীরা মুক্তি পাক’, ‘নারীই যেখানে অনগ্রসর কোটা সেখানে হাস্যকর’, ‘কোটা না- মেধা মেধা’, ‘কোটা সংস্কার চাই’, ‘১০% এর বেশি কোটা নয়’ প্রভৃতি লেখা সম্বলিত ফেস্টুন দেখা যায়।
স্মারকলিপি দেওয়ার আগে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে সমাবেশে দেওয়া বক্তব্যে সুনামগঞ্জ সরকারি কলেজের শিক্ষার্থী আব্দুল বারী বলেন, মেধাবীদের অধিকার হরণ করা হচ্ছে। মেধাবীদের পক্ষে, সারাদেশের সাধারণ শিক্ষার্থীদের পক্ষে আমরা সুনামগঞ্জের শিক্ষার্থীরা একত্র হয়েছি। তিনি বলেন, রাষ্ট্রপতির কাছে আমাদের অনুরোধ দ্রুত সংসদের অধিবেশন আহ্বান করে এই কোটা বৈষম্য নিরসন করুন।
তিনি আরও বলেন, আমাদের পক্ষ থেকে কোনো ধরনের বিশৃঙ্খলা হবে না- এই প্রতিশ্রুতি দিচ্ছি। আমরা প্রশাসন এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকদেরও সহযোগিতা চাই। আমরা শুধু অধিকার আদায়ের জন্য আন্দোলন করছি। আমরা কোটা বাতিল চাই না, চাই কোটার সংস্কার। ৫% কোটা সব শ্রেণিতে হবে। কোটা হবে মেধাবীদের জন্য। আমরা মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে নই, আমরা চাই কোটা সংস্কার হোক। কেন্দ্রীয় কর্মসূচির সাথে একাত্মতা প্রকাশ করে আমরা আন্দোলন করছি

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ