
আজ বুধবার সকাল ৮ টা থেকে দেশের ৮৭ উপজেলার ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহন শুরু হয়েছে। চলবে বিকাল ৪ টা পর্যন্ত। সুষ্ঠ ভাবে ভোট পরিচালনার লক্ষে নিয়োজিত পুলিশ ও আনসার সদস্যের চেয়েও অনেক কেন্দ্রে ভোটার উপস্থিতি কম দেখা গেছে। সরেজমিনে দেখা যায় মুরাদনগর উপজেলার বিভিন্ন কেন্দ্রে আনসার সদস্য ও দায়িত্বরত অনান্য ব্যক্তিরা অলস সময় পার করছে।
বিগত সময়ে যেখানে নির্বাচন ছিল সাধারণ মানুষের কাছে উৎসব এখন সেই নির্বাচন যেন মৃত বাড়ির নিরবতা। যেন কোলাহল মুক্ত কোন নিস্তব্ধ জায়গা। অনেকে মনে করছেন বিএনপি, জামায়াত সহ সমমনা দল গুলো নির্বাচন বয়কটের প্রভাবে নির্বাচন দলীয় কাউন্সিলে পরিনত হয়েছে। ফলে সাধারণ মানুষ ভোট দিতে নিরুৎসাহিত হয়েছে। যার কারণে বিভিন্ন কেন্দ্রে ভোটার উপস্থিতি নাই বললেই চলে। শুধু ভোটারই নয় উপজেলার ধামঘর ইউনিয়নের ভাগলপুরে গ্রামের ভোট কেন্দ্রে বিগত সময়ের মত প্রার্থীর এজেন্টও চোখে পরেনি।
সরজমিনে বিভিন্ন কেন্দ্রে ঘুরে অনেক ভোটারদের সঙ্গে আমাদের কথা হয়েছে। অনেকটা মজা করেই তারা বলেছে রমজানে ভোট খেয়ে ফেলেছি কোথা থেকে দিব! কেউ আবার বলছেন ১০ টাকার ভোট কিনে খেয়ে নিব তাও ভোট দিব না।
উল্লেখ মুরাদনগর বাংলাদেশের কুমিল্লা জেলার অন্তর্গত একটি উপজেলা। ২২ টি ইউনিয়ন নিয়ে এটি কুমিল্লা জেলার সর্ববৃহৎ উপজেলা। ইউনিয়নগুলোর নাম- শ্রীকাইল, আকুবপুর, আন্দিকোট, পূর্বধইর(পূর্ব), পূর্বধইর(পশ্চিম), বাংগরা(পূর্ব), বাংগরা(পশ্চিম), চাপিতলা, কামাল্লা, যাত্রাপুর, রামচন্দ্রপুর(দক্ষিণ), রামচন্দ্রপুর(উত্তর), মুরাদনগর, নবীপুর(পূর্ব), নবীপুর(পশ্চিম), ধামঘর, জাহাপুর, ছালিয়াকান্দি, দারোরা, পাহাড়পুর, বাবুটিপাড়া এবং টনকী।এ উপজেলায় মোট ভোটার সংখ্যাঃ ৪১০৫৬০ জন।মোট ভোট কেন্দ্রঃ ২০৮




