৯ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৪শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
৯ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৪শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
২৭শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি

যশোরে বিপুল পরিমাণ জাল ব্যান্ডরোলসহ গ্রেপ্তার ৩

spot_img

যশোরে বিপুল পরিমান জাল ব্যান্ডরোলসহ (বিড়ি প্যাকেটে লাগানো ট্যাক্স স্ট্যাম্প) ৩ জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে মণিরামপুর উপজেলার ঘিবা গ্রামের আকরাম হোসেনের বাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে র‌্যাব।

তারা হলেন, মণিরামপুর উপজেলার ঘিবা গ্রামের আকরাম হোসেন (২৭), ঝিকরগাছা উপজেলার করিমআলী গ্রামের বিপ্লব হোসেন (২৬) ও সাতক্ষীরার কলারোয়া উপজেলার কাজিরহাট গ্রামের ফিরোজ আলী (২৫)।

র‌্যাব-৬ যশোর ক্যাম্পের অধিনায়ক মেজর মোহম্মদ সাকিব হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আকরাম হোসেনের বাড়ি থেকে ১৯ হাজার ৬০ প্যাকেট নকল ব্যান্ডরোল সম্বলিত বিড়ি এবং ৬ লাখ ৬৭ হাজার পিস জাল স্ট্যাম্প (ব্যান্ডরোল) উদ্ধার করা হয়েছে। এ সময় ৩ জনকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে মণিরামপুর থানায় মামলা হয়েছে।

বাংলাদেশে বিড়ি-সিগারেটের প্যাকেটে কাগজের যে ছোট পাতলা আবরণ বা ফিতার মতো জড়ানো থাকে, সেটিই হলো ব্যান্ডরোল। ব্যান্ডরোল ছাপে সরকারি প্রতিষ্ঠান দ্য সিকিউরিটি প্রিন্টিং করপোরেশন অব বাংলাদেশ। সেখান থেকে ব্যান্ডরোল সংগ্রহ করে বিড়ি-সিগারেটের কোম্পানীগুলো। আর বাজারজাতের সময় ব্যান্ডরোলের ব্যবহার অনুযায়ী ভ্যাট বিভাগে শুল্ক-কর পরিশোধ করতে হয়।

অর্থাৎ বিড়ি-সিগারেটের কর আদায় হয় এ ব্যান্ডরোলের মাধ্যমে। নকল ব্যন্ডরোলের কারণে সরকার এ কর থেকে বঞ্চিত হচ্ছে।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ