৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
২১শে জিলহজ, ১৪৪৭ হিজরি

রাজধানীতে ফের বাসে অ’গ্নিসংযোগ

spot_img

রাজধানীর ধোলাইপাড়ে একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার (১২ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের পোস্তগোলা স্টেশনের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার রোজিনা আক্তার জানান, “সন্ধ্যা ৬টা ৩৮ মিনিটে ধোলাইপাড়ে একটি বাসে আগুন লাগার খবর পাই। আমাদের দুটি ইউনিট সেখানে গিয়ে আগুন নেভায়। তবে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, তা এখনো নিশ্চিত নয়।”

এর আগে মঙ্গলবার রাত থেকে বুধবার দুপুর পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় একের পর এক অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণ ও পেট্রলবোমা হামলার ঘটনা ঘটেছে। রমনা, উত্তরা, মিরপুর ও মোহাম্মদপুর এলাকায় অন্তত পাঁচটি ঘটনায় যানবাহনে আগুন দেওয়া হয়েছে।

রমনায় পুলিশের একটি পিকআপ ভ্যান ও উত্তরায় একটি মাইক্রোবাসে আগুন লাগার কারণ ‘যান্ত্রিক ত্রুটি’ বলে দাবি করেছে পুলিশ। তবে মিরপুরের শাহ আলী এলাকায় একটি বাসে আগুন লাগার কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।

এছাড়া মঙ্গলবার গভীর রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের প্রবেশমুখে ককটেল বিস্ফোরণে আহত হন একজন আনসার সদস্য। একই রাতে মোহাম্মদপুরের প্রিপারেটরি স্কুলে দুটি পেট্রলবোমা নিক্ষেপ করা হয়। বুধবার দুপুরে মিরপুরের সনি সিনেমা হলের সামনে দুর্বৃত্তরা আরেকটি বাসে আগুন দেয়।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ