১১ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
১১ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
২৫শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

রাজনীতিতে পা রাখছেন রচনা?

spot_img

রাজনীতিতে পা রাখছেন রচনা

লোকসভা ভোটে তারকা প্রার্থী নতুন ঘটনা নয়। এবার কি এই তালিকায় বাংলার ‘দিদি নম্বর ১’ রচনা বন্দ্যোপাধ্যায়ের নাম যুক্ত হতে চলেছে? এই প্রশ্ন উঠেই গেল। আর তার জবাবও দিলেন অভিনেত্রী।
এবার কী লোকসভা ভোটে প্রার্থী হচ্ছেন? এক সংবাদমাধ্যমের পক্ষ থেকে এই প্রশ্ন রচনাকে করা হয়েছিল। প্রশ্নের উত্তর দিতে গিয়ে বাংলার ‘দিদি নম্বর ১’ জানান, এখনও পর্যন্ত এ বিষয়ে কোনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। যদি এমন কিছু ঘটে থাকে অর্থাৎ সিদ্ধান্ত চূড়ান্ত হয় তাহলে তা বাংলার ‘দিদি’ অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই জানাবেন। অর্থাৎ সম্ভাবনা পুরোপুরি উড়িয়ে দিলেন না টলিউড তারকা।
উল্লেখ্য, জানুয়ারি মাসে আচমকাই নবান্নে দেখা যায় রচনা বন্দ্যোপাধ্যায়কে। তার পরই প্রশ্ন ওঠে, তাহলে কি এবার রাজনীতিতে পা রাখছেন ছোট পর্দার ‘দিদি নম্বর ১’? তখন অবশ্য রচনা জানিয়েছিলেন, দিদি নম্বর ১ নিয়ে কথা বলতে তিনি মুখ্যমন্ত্রীর কাছে গিয়েছিলেন। দুজনের মধ্যে দীর্ঘক্ষণ কথাও হয়েছিল।
এর পর ভাষা দিবসে হাওড়ার ডুমুরজলা স্টেডিয়ামে আড়াই ঘণ্টা ধরে ‘দিদি নং ১’-এর শুটিং করেন মমতা বন্দ্যোপাধ্যায়। শোয়ের ‘প্রতিযোগী’ নয়, ‘বিশেষ অতিথি’ হিসাবে উপস্থিত হন তিনি। নাচে, গানে, আড্ডায় জমজমাট ছিল শুটিংয়ের পর্ব। এপিসোডও তৈরি। আর তা Zee বাংলায় দেখা যাবে আগামী ৩ মার্চ। বিশেষ এই এপিসোডে ডোনা গঙ্গোপাধ্যায়, শ্রীরাধা বন্দ্যোপাধ্যায় ও অরুন্ধতী হোমচৌধুরীকেও দেখা যাবে।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ