১৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
৩০শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
১৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
৩০শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
৩রা জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

রোজায় ৫৯৫ টাকায় গরুর মাংস মিলবে সেই খলিলের দোকানে

spot_img

এসবি ডেস্ক : গরুর মাংসের চড়া মূল্যের মধ্যে কম দামে বিক্রি করে আলোচনায় আসা ব্যবসায়ী খলিল পবিত্র রমজানে ৫৯৫ টাকায় গরুর মাংস বিক্রির ঘোষণা দিয়েছেন।

মঙ্গলবার (১২ই মার্চ) রাজধানীর খিলগাঁওয়ের খলিল গোস্ত বিতানে ৫৯৫ টাকা দরে খলিলের মাংস বিক্রির এই কার্যক্রমের উদ্বোধন করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের মহাপরিচালক এএইচএম সফিকুজ্জামান।

এ সময় মাংস বিক্রেতা খলিল গণমাধ্যমকে বলেন, রমজানে ক্রেতাদের ৫০০ টাকায় মাংস খাওয়াতে চেয়েছিলাম। কিন্তু গরুর দাম বেশি হওয়ায় সেটি সম্ভব হচ্ছে না। তাই ৫৯৫ টাকা কেজি দরে মাংস বিক্রি করছি। আশা করছি এই দরে মাংস বিক্রি করলেও লোকসান হবে না।

২৫ রোজা পর্যন্ত ছাড়কৃত মূল্যে এই মাংস বিক্রি কার্যক্রম চলবে জানিয়ে শাজাহানপুরের আলোচিত এই মাংস বিক্রেতা বলেন, একজন ক্রেতা নির্ধারিত মূল্যে সর্বোচ্চ ৫ কেজি মাংস কিনতে পারবেন।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ