২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
৫ই জিলকদ, ১৪৪৭ হিজরি

লালপুরে ট্রাকের পেছনে সিএনজির ধাক্কা, চালক নিহত

spot_img

নাটোর জেলা প্রতিনিধি:

নাটোরের লালপুরে দ্রুতগতির একটি সিএনজিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে ধীরগতির একটি ট্রাকের পেছনে এই ধাক্কা দিয়েছে। এতে নাজিমুদ্দিন (৩০) নামে এক অটোরিকশার চালক নিহত হয়েছেন।
বুধবার (২৪ এপ্রিল) দুপুর ২ টার দিকে লালপুর-ঈশ্বরদী আঞ্চলিক মহাসড়কের তিলকপুর এলাকায় এই ঘটনা ঘটে। নিহত নাজিমুদ্দিন পাবনা সদরের জোতকলসা গ্রামের জগলুল হোসেনের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিম আহম্মেদ জানান, ওই সিএনজিটি দুপুরে পাবনা থেকে সাবমার্সেবল পাম্প নিয়ে লালপুর আসছিল। সড়কের তিলকপুর এলাকায় নিমতলী স্কুল মোড়ে নিয়ন্ত্রণ হারিয়ে সামনের চলন্ত একটি ট্রাকের পেছনে ধাক্কায় দেয় সিএনজিটি। এতে ঘটনাস্থলেই সিএনজি চালক মারা যায়। পরে লালপুর থানা পুলিশ ও ফায়ার সার্ভিস লাশ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেসে নিয়ে আসে।
তিনি আরো জানান, ঘটনার পরপরই ট্রাক চালক পালিয়ে গেছে। এবিষয়ে সড়ক আইনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ