২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
৯ই সফর, ১৪৪৮ হিজরি

লালপুরে নারীকে গলা কেটে হত্যা, আটক প্রাক্তন স্বামী

spot_img

 

সাধীন আলম হোসেন
নাটোর প্রতিনিধিঃ

নাটোরের লালপুর উপজেলায় প্রকাশ্য রেললাইনের পাশে এক হৃদয়বিদারক হত্যাকাণ্ডে স্তব্ধ হয়ে গেছে পুরো এলাকা। ঘুরতে নিয়ে গিয়ে প্রাক্তন স্ত্রী তাম্মি আক্তারকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে তার সাবেক স্বামী রবিন হোসেনের বিরুদ্ধে।
বৃহস্পতিবার (২৫ শে ডিসেম্বর ২০২৫) বিকেলে লালপুর উপজেলা সদরের শোভদিদারপাড়া ইউএনও পার্ক সংলগ্ন রেললাইনে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলের দিকে রেললাইনের পাশে এক নারীকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা এগিয়ে যান। এ সময় ঘটনাস্থলেই অভিযুক্ত রবিন হোসেনকে আটক করেন এলাকাবাসী। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে হেফাজতে নেয়।
নিহত তাম্মি আক্তার লালপুর উপজেলার নাবীরপাড়া গ্রামের জিল্লুর রহমানের মেয়ে। অপরদিকে আটক রবিন হোসেন উপজেলার চন্ডিগাছা গ্রামের কসিম উদ্দিনের ছেলে। তাদের মধ্যে পূর্বে বৈবাহিক সম্পর্ক ছিল বলে জানা গেছে, যা পরে বিচ্ছেদে গড়ায়।
স্থানীয়দের ভাষ্য, বিচ্ছেদের পরও তাদের মধ্যে ব্যক্তিগত বিরোধ ও টানাপোড়েন চলছিল। ধারণা করা হচ্ছে, সেই বিরোধের জের ধরেই এই নৃশংস হত্যাকাণ্ড সংঘটিত হয়ে থাকতে পারে। তবে প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে।
ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকায় চরম উত্তেজনা ও শোকের ছায়া নেমে আসে। বিশেষ করে ইউএনও পার্ক ও রেললাইনসংলগ্ন এলাকায় ভিড় জমে যায় সাধারণ মানুষের।
লালপুর থানার পুলিশ জানিয়েছে, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের প্রস্তুতি নেওয়া হচ্ছে। আটক অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং এ ঘটনায় একটি হত্যা মামলা প্রক্রিয়াধীন।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ