২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
৫ই জিলকদ, ১৪৪৭ হিজরি

শক্তিশালী ওমানকে হারিয়ে দারুণ শুরু বাংলাদেশের

spot_img

ওমানের সালালাহ শহরে অনূর্ধ্ব-২১ জুনিয়র এশিয়া কাপ হকিতে শক্তিশালী ওমানকে হারিয়ে দারুণ শুরু হয়েছে বাংলাদেশের। মঙ্গলবার ‘বি’ গ্রুপের প্রথম ম্যাচ খেলতে নেমে মামুনুর রশীদের দল ২-০ তে হারিয়েছে স্বাগতিকদের। দ্বিতীয় কোয়ার্টারে হয়েছে দুই গোল, জালের দেখা পান তাসিন আলী ও জাহিদ হোসেন।

খেলা হয়েছে ১৫ মিনিট করে চার কোয়ার্টারে। রাতের আলোতে আক্রমণ-প্রতি আক্রমণ নির্ভর খেলা হয়েছে। প্রথম কোয়ার্টারে কোনও গোল হয়নি। তবে দ্বিতীয় কোয়ার্টারে নেমে বাংলাদেশ দুর্বার। তিন মিনিটের মধ্যে দুই গোল দিয়ে ওমানকে ব্যাকফুটে ফেলে দেয়।

ম্যাচ ঘড়ির ২২ মিনিটে রকিবুল হাসানের ডান প্রান্তের পাসে তাসিন আলী পোস্টের সামনে দাঁড়িয়ে থাকা অবস্থায় জোরালো হিটে লক্ষ্যভেদ করেন।

২ মিনিট পরই ব্যবধান দ্বিগুণ হয়। রকিবুলের রিভার্স হিটে গোলকিপার পা দিয়ে রুখে দেন, ফিরতি বলে তাসিনের উড়ন্ত হিটে পোস্টের একদম সামনে থেকে জাহিদ হোসেন টোকায় গোল করেন।

তৃতীয় কোয়ার্টারে ওমানে ম্যাচে ফেরার চেষ্টা করে। তাদের একটি প্রচেষ্টা পোস্টে লেগে প্রতিহত হয়। বাকি সময় চেষ্টা করেও ব্যবধান কমাতে পারেনি স্বাগতিকরা। বাংলাদেশ দুই গোলের লিড ধরে রেখে ম্যাচ জিতেই টার্ফ ছেড়েছে। ম্যাচসেরা হয়েছেন দুই গোলের উৎসে থাকা ১০ নম্বর জার্সিধারী রকিবুল।

এর আগে উদ্বোধনী দিনে ‘বি’ গ্রুপে তৃতীয় ম্যাচে মালয়েশিয়া ৮-১ গোলে উজবেকিস্তানকে হারিয়েছে। গ্রুপে দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ মালয়েশিয়া। আগামী বৃহস্পতিবার হবে ম্যাচটি।

১০ জাতির এ আসরে ‘বি’ গ্রুপে বাংলাদেশ, মালয়েশিয়া, দক্ষিণ কোরিয়া, উজবেকিস্তান ও স্বাগতিক ওমান রয়েছে। ‘এ’ গ্রুপে ভারত, পাকিস্তান, জাপান, থাইল্যান্ড ও চাইনিজ তাইপে অংশ নিচ্ছে।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ