
বগুড়া শাজাহানপুরে আমের প্রলোভন দেখিয়ে ঘরে ডেকে নিয়ে মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের অভিযোগ উঠেছে। রোববার(৩১ মে) সকাল ১০ টার দিকে এ ঘটনা ঘটে।
উপজেলার বেজোড়া উত্তর পাড়া গ্রামের মোঃ রফিকুল ইসলামের ছেলে, মোঃ রাকিবুল ইসলাম উপজেলার বেজোড়া উত্তর পাড়া এলাকায় তার শয়ন ঘরে এ ঘটনা ঘটিয়েছে। ভিকটিম (৯), ঠনঠনিয়া নূরুন আলা নূর সিনিয়ার মাদ্রাসার ৩য় শ্রেণীর ছাত্র। জানাগেছে ভিকটিম তার বাবা মায়ের সাথে মাঠে কাজ শেষ করে বাড়িতে আসার পথে আসামী মোঃ রাকিবুল ইসলাম (২৫), ভিকটিমকে আম কুরানোর কথা বলে তার বাড়িতে ডেকে নিয়ে গিয়ে জোরপূর্বক বলাৎকার করে। পরে ভিকটিম ব্যথা অনুভব করলে ভিকটিম তার মাকে ব্যা’থা হওয়ার কথা খুলে বললে ভিকটিমের বাবা বাদী হয়ে শাজাহানপুর থানায় এজাহার দায়ের করেন।
শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আশিক ইকবাল জানান, ঘটনাটি গুরুত্ব সাথে বিবেচনা করে এজাহার পাওয়ার পরপরই পুলিশ আসামি রাকিবুল ইসলামকে বাগবাড়ি এলাকা থেকে গ্ৰেফতার করা হয়। প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। অভিযুক্ত আসামিকে সোমবার দুপুরে আদালতে পাঠানোর হয়েছে।




