১লা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
১৭ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
১লা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
১৭ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
১৮ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

শাজাহানপুরে ইয়াবাসহ শেরপুরের শামীম আটক

spot_img

বগুড়ার শাজাহানপুরে মাদকবিরোধী বিশেষ অভিযানে ১৩৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ শামীম শেখ (২৮) নামে এক যুবককে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে।

অভিযানে জানাগেছে, মাদকের একটি চালান পাচার হবে- এমন তথ্যের ভিত্তিতে শাজাহানপুর উপজেলার বরইতলা মোড় এলাকায় অভিযান চালানো হয়। এ সময় মাঝিড়া-সাহানগরগামী পাকা সড়কের উত্তর পাশে আনোয়ার নার্সারির সামনে রাস্তার ওপর দাঁড়িয়ে থাকা শামীম শেখকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ১৩৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

আটক শামীম শেখ বগুড়ার শেরপুর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের উত্তর সাহাপাড়া এলাকার মোঃ শহিদ শেখের ছেলে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মোঃ আসলাম আলী মন্ডল বাদী হয়ে শামীম শেখের বিরুদ্ধে শাজাহানপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেন।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ