৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
২১শে জিলহজ, ১৪৪৭ হিজরি

শাজাহানপুরে উপজেলা তাঁতী দলের পরিচিতি সভা

spot_img

বগুড়ার শাজাহানপুর উপজেলার ৭টি ইউনিয়নের জাতীয়তাবাদী তাঁতী দলের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় উপজেলা বিএনপির কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা তাঁতী দলের সভাপতি রেজাউল করীম লিটনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিকের সঞ্চালনায় সভা শুরু হয়।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক শাহীন বলেন , ‘বগুড়াবাসীর জন্য জিয়া পরিবারের অবদান তুলে ধরে বলেন—বিএনপি ক্ষমতায় এলে এলাকার উন্নয়ন ত্বরান্বিত হবে এবং ধানের শীষে ভোট চান।’

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন  উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আজিজুর রহমান বিদ্যুৎ, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হারেজ উদ্দিন, আবু শাহীন সানি এবং জেলা জাতীয়তাবাদী তাঁতী দলের সিনিয়র সহ-সভাপতি আজাদুর রহমান আজাদ, উপজেলা ছাত্রদল সভাপতি আব্দুল্লাহ বিন ছোটন ।

সভায় আরও বক্তব্য দেন আড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি বাদশা আলমগীর, উপজেলা বিএনপির কোষাধ্যক্ষ ও আমরুল ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুল ইসলাম, খোট্টাপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল বাশার।

এছাড়া উপস্থিত ছিলেন—উপজেলা তাঁতী দলের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক আব্দুল জব্বার সোহেল, উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি ইবনে সাউদ, আমরুল ইউনিয়ন তাঁতী দলের সভাপতি রাশেদুল ইসলামসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের তাঁতী দলের নেতারা।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ