২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
৫ই জিলকদ, ১৪৪৭ হিজরি

শাজাহানপুরে এলজিইডি’র উপ-সহকারী প্রকৌশলী রবিনের সড়ক দু’র্ঘ’ট’না’য় মৃ’ত্যু

spot_img

বগুড়ার শাজাহানপুরে এলজিইডি দপ্তরের উপ-সহকারী প্রকৌশলী মোঃ রবিন ইসলাম (৩২) সড়ক দুর্ঘটনায় মর্মান্তিকভাবে প্রাণ হারিয়েছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)

রবিবার (১৯ অক্টোবর) সন্ধ্যায় অফিস শেষে সিরাজগঞ্জে নিজ বাড়ি ফেরার পথে রাস্তা পারাপারের সময় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, ফেরার পথে দ্রুতগামী একটি যানবাহন তাঁকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

মোঃ রবিন ইসলাম বগুড়ার শাজাহানপুর উপজেলা এলজিইডি দপ্তরে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে আসছিলেন। তাঁর অকাল মৃত্যুতে উপজেলা প্রশাসন ও উপজেলা প্রকৌশলীর কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা প্রকৌশলী এক শোকবার্তায় জানান, “রবিন ইসলাম ছিলেন অত্যন্ত কর্মনিষ্ঠ, সৎ ও সহৃদয় কর্মকর্তা। তাঁর মৃত্যুতে আমরা একজন দক্ষ সহকর্মীকে হারালাম।”

পরিবার ও সহকর্মীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। মরহুমের জানাজা ও দাফন তাঁর নিজ গ্রামের বাড়ি সিরাজগঞ্জে সম্পন্ন হওয়ার কথা রয়েছে।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ