
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৭ (শাজাহানপুর–গাবতলী) আসনে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার পক্ষে ধানের শীষ মার্কায় ভোট চেয়ে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছে শাজাহানপুর উপজেলা বিএনপি।
বুধবার (১১ নভেম্বর) বিকাল থেকে রাত ৮টা পর্যন্ত উপজেলার আড়িয়া ইউনিয়নের বি-ব্লক এলাকায় গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন।
উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক শাহীন এর নেতৃত্বে গণসংযোগে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আজিজুর রহমান বিদ্যুৎ,সিনিয়র সহ-সভাপতি আব্দুল হাকিম মণ্ডল,সাংগঠনিক সম্পাদক হারেজ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক আবু শাহিন সানি, যুব বিষয়ক সম্পাদক আতাহার আলী কাইয়ুম, আইন বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট গোলাম মোস্তফা মজনু,উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আজাদুর রহমান,সাধারণ সম্পাদক আইয়ুব আলী, উপজেলা যুবদলের আহ্বায়ক সোহেল আরমান রাজু, উপজেলা ছাত্রদলের সভাপতি আব্দুল্লাহ আইয়ুব ছোটন, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মেহেদী হাসান অভ্র, উপজেলা কৃষকদের সিনিয়র সহ-সভাপতি আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক আজিজুল, উপজেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক জোসনা বেগম, মৎসবীজী দলের সভাপতি ইবনে সাউদ, শ্রমিকদলের সাংগঠনিক সম্পাদক বাবলু মন্ডল, আড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি বাদশা আলম, আড়িয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, মাদলা ইউনিয়ন বিএনপির সভাপতি মোশাররফ মাস্টার, মাঝিড়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোশাররফ হাসান, বিএনপি নেতা সাইদুর রহমান, মশিউর রহমান রকি, রেজাউল করিম, আড়িয়া ইউনিয়ন কৃষক দলের সভাপতি জাহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক সোহরাব হোসেন, সাংগঠনিক সম্পাদক শামীম মন্ডল সহ বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের উপজেলা ও ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।




