২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
৯ই সফর, ১৪৪৮ হিজরি

শাজাহানপুরে ‘ডেভিল হান্ট ফেজ–২’ অভিযানে যুবলীগের দুই নেতাসহ গ্রেপ্তার ৩

spot_img

বগুড়ার শাজাহানপুর উপজেলায় ‘ডেভিল হান্ট ফেজ–২’ অভিযানে যুবলীগের দুই নেতাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন—মাদলা ইউনিয়ন যুবলীগের সভাপতি মোঃ হারুন অর রশিদ (৪৮)। তিনি উপজেলার চাঁচাইতারা গ্রামের বাসিন্দা ও মৃত মোসলেম উদ্দিনের ছেলে। অপরজন বগুড়া পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ড যুবলীগের সক্রিয় সদস্য মোঃ স্মরণ (৩৫)। তিনি ফুলদিঘী মধ্যপাড়া গ্রামের বাসিন্দা এবং মৃত রফিক কামালের ছেলে। এছাড়াও সিআর ওয়ারেন্টভুক্ত গোহাইল ইউনিয়নের শালিকা গ্রামের আজিজুর রহমান টুকুর ছেলে আতিকুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানায়, গ্রেপ্তারের সময় মোঃ স্মরণের হেফাজত থেকে একটি বার্মিজ চাকু (বিদেশি চাকু) উদ্ধার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে অস্ত্র আইনে পৃথক একটি মামলা দায়ের করা হয়েছে। ফলে তাকে মোট দুইটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়।
শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ তৌহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত তিনজনকেই বুধবার দুপুরে বগুড়া জেলা বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ