৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৪শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৪শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
২৫শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

শাজাহানপুরে ড্রেনে পড়ে নিখোঁ’জ শিশু ফাইমের লা’শ উদ্ধার

spot_img

বগুড়ার শাজাহানপুর উপজেলায় ড্রেনের পাইপে পড়ে নিখোঁজ হওয়া তিন বছরের শিশু ফাইম বাবুর মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনার প্রায় ছয় ঘণ্টা পর সোমবার (১৫ জুলাই ২০২৫) রাত ৯টার দিকে রাজশাহী থেকে আসা ফায়ার সার্ভিসের বিশেষ ডুবুরি দল শিশুটির মরদেহ উদ্ধার করে।
নিহত শিশু মোঃ ফাইম বাবু (৩) উপজেলার মাদলা ইউনিয়নের চাঁচাইতারা মধ্যপাড়া গ্রামের মোঃ সোহেল রানার ছেলে। জানা গেছে, সোমবার দুপুর আনুমানিক ৩টা ৩০ মিনিটে বৃষ্টির পানিতে খেলতে গিয়ে পা পিছলে ড্রেনের পাইপে পড়ে সে নিখোঁজ হয়ে যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, ফাইম তার এক প্রতিবেশী শিশুর সঙ্গে একটি ফাঁকা জমিতে জমে থাকা বৃষ্টির পানিতে খেলছিল। খেলার এক পর্যায়ে সে হঠাৎ পা পিছলে ড্রেনের পাইপে পড়ে যায় এবং মুহূর্তেই নিখোঁজ হয়ে যায়।
পরিবারের সদস্য ও স্থানীয়রা তাৎক্ষণিকভাবে খোঁজাখুঁজি শুরু করলেও শিশুটিকে উদ্ধার করতে ব্যর্থ হন। পরে খবর পেয়ে শাজাহানপুর থানা পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে উপস্থিত হয় এবং রাজশাহী থেকে ডাকা হয় ডুবুরি দল। দীর্ঘ তল্লাশির পর রাত ৯টার দিকে ফাইমের মরদেহ উদ্ধার করা হয়।

শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম শিশুটির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। শিশু ফাইমের মৃত্যুতে স্বজনদের কান্নায় ভারী হয়ে ওঠে পুরো গ্রাম।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ