২৪শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
২৪শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
১০ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

শাজাহানপুরে দেয়াল লিখন ও ট্রাফিকের দায়িত্বেথাকা শিক্ষার্থীদের মাঝে খাবার বিতারন করছেন যুবসমাজ।

spot_img

কোটা সংস্কার আন্দোলনের সময় সরকার পতনের দাবিতে বগুড়ায় বিভিন্ন স্থাপনা-দেয়ালে নানা ধরনের মন্তব্য-স্লোগান লিখেছিল শিক্ষার্থীরা।একই সঙ্গে আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতায় ভাঙচুর ও অগ্নিসংযোগে রাস্তায় জমে থাকা ইটপাটকেলের আবর্জনা পরিষ্কারে ও দেয়াল লেখন মুছার অভিযানে নেমেছে শিক্ষার্থীরা।একই সাথে পালন করছে ট্রাফিক নিয়ন্ত্রণের কাজও।

সরেজমিনে গিয়ে দেখা যায়, সকাল থেকে বিকেল পর্যন্ত জেলার সদর,শাজাহানপুর,শেরপুরে শিক্ষার্থীরা সড়ক ও বিভিন্ন স্থাপনা পরিষ্কার করছে। মাস্ক-গ্লাভস পরে ঝাড়ু নিয়ে তারা রাস্তায় নেমেছে। কেউ কুড়াচ্ছে, কেউ আবার সেগুলো সংগ্রহ করে ময়লার নিদিষ্ট স্থানে ফেলছে।আবার কেউ কেউ দেয়াল লিখনের কাজ করছে।

যানজট নিরসনে ট্রাফিক পুলিশের দায়িত্ব ও সড়ক পরিষ্কারকারী শিক্ষার্থীদের মাঝে শাজাহানপুরের বিরগ্রামের আব্দুল মমিন সহ বেশকিছু তরুণদের উদ্যাগে গত ৮ তারিখে একহাজারের শিক্ষার্থীদের মাঝে বিরিয়ানী ও বোতলজাত পানি বিতরণ করা হয়েছে।

আব্দুল মমিন জানান,ট্রাফিকে দায়িত্বরত শিক্ষার্থীদের মাঝে শুখনা খাবার দিচ্ছিলাম।দেখলাম এক আপু খাবার নিতে এসেছে।বুঝলাম তাদের খাবার সংকট চলছে।এরই ধারাবাহিকতায় আমরা বেশ কিছু যুবকরা উদ্যাগ গ্রহন করে,সুধী,শুভাকাঙ্ক্ষীর সহযোগিতার মাধ্যমে খাবারের ব্যবস্থা করছি।

আব্দুল মমিন আরো জানান,আন্দোলনের যারা লিড দিচ্ছে বিশেষ করে,নাহিদ হাসান,ফাতেমা জহুরা,সাদিয়া,শাকিরুল ইসলাম,তসলিম উদ্দিন, মেহেদী হাসান,মহিউছ সাইয্যাদ,মূসা,আবু সায়েম সহ যারা রয়েছে তাদের যে কোন প্রয়োজনে পাশে থাকতে চেয়েছেন।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ