২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
৫ই জিলকদ, ১৪৪৭ হিজরি

শাজাহানপুরে ধানের শীষের পক্ষে গণসংযোগ ও লিফলেট বিতরণ

spot_img

বগুড়ার শাজাহানপুর উপজেলার আমরুল ইউনিয়নের ডেমাজানি এলাকায় ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করে ব্যাপক গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে এ কর্মসূচির নেতৃত্ব দেন উপজেলা বিএনপির সভাপতি  এনামুল হক শাহীন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আজিজুর রহমান বিদ্যুৎ, সিনিয়র সহ-সভাপতি হাকিম মন্ডল, মোজাফ্ফর রহমান, সাংগঠনিক সম্পাদক হারেজ উদ্দিন হারেজ, উপজেলা ছাত্রদলের সভাপতি আব্দুল্লাহ ছোটন, আমরুল ইউনিয়ন বিএনপির আহ্বায়ক রফিকুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান রাজাসহ উপজেলা বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

গণসংযোগ চলাকালে নেতারা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকের প্রার্থীর পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানান এবং বর্তমান সরকারের ‘দুঃশাসন ও ভোটাধিকার হরণ’-এর বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

 

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ