
বগুড়ায় ধারালো চাকুসহ মো. সাজিদুল ইসলাম সাজিদ (২০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (২৬ অক্টোবর) বিকেল ৪ টা ২০ মিনিটের দিকে বগুড়া সিটি করপোরেশনের ১৩ নম্বর ওয়ার্ডের ফুলদিঘী মধ্যপাড়া এলাকার ইটপাড়া সলিং রাস্তা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, এসআই নিয়ামান নাসিরের নেতৃত্বে পুলিশের একটি দল মাদকবিরোধী বিশেষ অভিযান চালায়। এ সময় সাজিদের কাছ থেকে প্রায় ১০ ইঞ্চি লম্বা একটি ধারালো চাকু উদ্ধার করা হয়। এর ফলার দৈর্ঘ্য ৫ দশমিক ৫ ইঞ্চি।
গ্রেপ্তার সাজিদ বগুড়ার শাজাহানপুর উপজেলার ফুলদিঘী দক্ষিণপাড়ার আব্দুর রাজ্জাকের ছেলে।
শাজাহানপুর থানার সেকেন্ড অফিসার আবু জাররা জানান, এ ঘটনায় শাজাহানপুর থানায় অস্ত্র আইনের ১৯(এ) ধারায় মামলা করা হয়েছে। পরে তাঁকে আদালতে পাঠানো হয়েছে।




