২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
১১ই সফর, ১৪৪৮ হিজরি

শাজাহানপুরে নেমেছে মহিলা প্রতারক চক্র, হারিয়ে যাচ্ছে গহনা

spot_img

মিডিয়া প্রধানঃ- আব্দুল কাইয়ুম

বগুড়া শাজাহানপুরে মহিলা প্রতারক চক্র একটি বাড়ি থেকে মেয়ে দেখার নাম করে ৭ আনা স্বর্ণের গহনা নিয়ে উধাও।

সোমবার (২৭ জানুয়ারি) বিকালে উপজেলার সাজাপুর কাগজিপাড়া এলাকায় সোহাগের বাড়িতে এই ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, কয়েকদিন হলে চক্রটি মহল্লার বেশ কয়েকজনের বাসায় আলাদা আলাদা পরিচয় দিয়ে প্রতারণার ফাঁদ ফেলার চেষ্টা করলেও কোথাও সুবিধা করতে না পেরে সোহাগের বাসায় যেয়ে তাদের এই সর্বনাশটি করে।

ভুক্তভোগী জানান, আজ বিকাল তিনটার দিকে আমার মেয়ের সম্বন্ধ নিয়ে আসে চক্রটি। তারপর ভালো ঘরের সম্বন্ধ হবে এমন প্রলোভন দেখিয়ে এক জগ পানি এনে তাতে স্বর্ণালংকার দিতে বলে। এরপর স্বর্ণালংকার মিশ্রিত পানি গায়ে ছিটিয়ে দিলে তারা হিতাহিত জ্ঞানশূন্য হয়ে যায়। ফলে চক্রটি তাদের স্বর্ণালংকার গুলি নিয়ে পালিয়ে যায়।

চক্রটি ছদ্মবেশে কখনো ঘটক পরিচয় আবার কখনো কবিরাজ আবার কখনোবা মহিলাদের তালিম এর পরিচয় দিয়ে গ্রামের সহজ সরল মহিলাদের বোকা বানিয়ে অভিনব কায়দায় নগদ টাকা স্বর্ণালংকার সহ বিভিন্ন অর্থ হাতিয়ে নিচ্ছে প্রতারক চক্রটি। এই চক্রের টার্গেট শুধু মহিলাদের।

এমন প্রতারকদের হাত থেকে রক্ষা পেতে নিজেদের সতর্ক থাকতে হবে। ঘটনাটি ঘটতে পারে আপনার সাথেও। তাই এমন ব্যক্তিদের সন্ধান পেলে বা কাউকে সন্দেহ হলে প্রশাসনকে খবর দেয়া আপনার নৈতিক দায়িত্ব।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ