২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
১৫ই জিলহজ, ১৪৪৭ হিজরি

শাজাহানপুরে প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় স্কুলছাত্রী অপহরণের অভিযোগ

spot_img

বগুড়া  শাজাহানপুরে দশম শ্রেণির এক স্কুলছাত্রীকে অপহরণের অভিযোগে থানায় মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় পাঁচজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও দুইজনকে আসামি করা হয়েছে।
মামলার বাদী অপহৃত শিক্ষার্থীর বাবা মো. আবু রায়হান। তিনি উপজেলার খোট্টাপাড়া ইউনিয়নের জোকা নয়াপাড়া গ্রামের বাসিন্দা।
থানায় দায়ের করা এজাহার সূত্রে জানা যায়, অপহৃত শিক্ষার্থী শাহানগর বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী। প্রধান আসামি উপজেলার শাহানগর পশ্চিমপাড়া গ্রামের এরশাদুল ইসলামের ছেলে সাকিব হাসান (২০) দীর্ঘদিন ধরে তাকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল। শিক্ষার্থী ওই প্রস্তাবে রাজি না হওয়ায় বিভিন্নভাবে তাকে উত্ত্যক্ত করা হতো বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
মামলায় সাকিব হাসানের বাবা এরশাদুল ইসলাম (৪২), মা রত্না বেগম (৩৮), সাইদুর আহমেদের ছেলে সিয়াম ওরফে পিয়াস (১৯), শামীম আহমেদের ছেলে আলিফ এবং অজ্ঞাতনামা আরও দুইজনকে আসামি করা হয়েছে।
এজাহারে বলা হয়েছে, গত শুক্রবার রাত প্রায় ১১টার দিকে শিক্ষার্থীটি বাড়ির পাশের ফুফুর বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে বের হয়। এ সময় বাড়ির নিকটবর্তী সড়কে পৌঁছালে প্রধান আসামিসহ অন্যরা একটি সিএনজিচালিত অটোরিকশায় করে তাকে জোরপূর্বক তুলে নিয়ে যায়।
পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও শিক্ষার্থীর কোনো সন্ধান না পেয়ে পরে শাজাহানপুর থানায় মামলা দায়ের করেন।
এ বিষয়ে শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আশিক ইকবাল বলেন, অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করা হয়েছে। অপহৃত শিক্ষার্থীকে উদ্ধার এবং আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ