১২ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
২৮শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
১২ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
২৮শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
২৬শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

শাজাহানপুরে ফাইনাল টুর্নামেন্ট উদ্বোধন করলেন উপজেলা বিএনপি সভাপতি শাহীন

spot_img

বগুড়ার শাজাহানপুরে আগ্রদূত ক্লাবের আয়োজনে মাদলা–চাঁচাইতারা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচের উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার বিকেলে মাদলা–চাঁচাইতারা স্কুল প্রাঙ্গণে বেলুন ও পায়রা উড়িয়ে খেলার শুভ উদ্বোধন করেন জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক শাহীন

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আজিজুর রহমান বিদ্যুৎ, সাংগঠনিক সম্পাদক হারেজ উদ্দিন, আবু সাহীন সানী, যুগ্ম সম্পাদক আব্দুল হাই সিদ্দিকী রনি, মাদলা ইউনিয়ন বিএনপির সভাপতি মোশারফ হোসেন। এছাড়াও বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ফাইনাল খেলাকে কেন্দ্র করে পুরো মাঠে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। স্থানীয় ক্রীড়াপ্রেমী ও বিপুলসংখ্যক দর্শকের উপস্থিতিতে ম্যাচটি উপভোগ্য হয়ে ওঠে।

 

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ