২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
৫ই জিলকদ, ১৪৪৭ হিজরি

শাজাহানপুরে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ৩

spot_img

বগুড়ার শাজাহানপুরে বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। শনিবার (৯ আগস্ট) রাত ১২টা ২০ মিনিটে উপজেলার মাঝিড়া ইউনিয়নের মঞ্জুর ফিলিং স্টেশন সংলগ্ন প্রয়াস স্কুলের সামনে বগুড়া-ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা মেট্রো-ব-১৩-২৫৮৯ নম্বরের যাত্রীবাহী একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজির যাত্রী বগুড়ার শেরপুর উপজেলার বনমরিচা গ্রামের হযরত আলীর ছেলে মো. আকাশ (২৫) ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত অবস্থায় পাঁচজনকে স্থানীয়রা উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক একই গ্রামের মো. আরিফ (২১) নামে আরেকজনকে মৃত ঘোষণা করেন।

আহতরা হলেন—হায়দার আলী (৫০), আব্দুল আজিজ (৩৮) ও পলাশ (৩৫)। এঁদের তিনজনই একই গ্রামের বাসিন্দা।

শেরপুর হাইওয়ে পুলিশের ইনচার্জ (ওসি) মোঃ আজিজুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত সিএনজি জব্দ করেছে। বাসের চালক দুর্ঘটনার পর দ্রুত পালিয়ে যান। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ