২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
৫ই জিলকদ, ১৪৪৭ হিজরি

শাজাহানপুরে বিএনপির জরুরি সভা অনুষ্ঠিত

spot_img

আগামী ১৯ জুলাই বগুড়া জেলা বিএনপির ঘোষিত কেন্দ্রীয় প্রতিবাদ কর্মসূচি সফল করার লক্ষ্যে শাজাহানপুর উপজেলা বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৬ জুলাই) বিএনপির দলীয় কার্যালয়ে প্রস্তুতি সভায় উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক শাহীন সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আজিজুর রহমান বিদ্যুৎ এর সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল হাকিম মন্ডল, সাংগঠনিক সম্পাদক হারেজ উদ্দিন হারেজ, আবু শাহীন সানি, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল হাই রনি।
এছাড়া আরও উপস্থিত ছিলেন বিএনপি নেতা ইদ্রিস আলী, আনোয়ার মাস্টার, মঞ্জুর কাদের মন্টু, সাকোয়াত হোসেন , মোশাররফ হোসেন, বাদশা সরকার, দেলোয়ার হোসেন, রফিকুল ইসলাম রফিক, নুরুল আজাদ, আতাহার আলী কাইয়ুম এবং মোশাররফ হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আজাদুর রহমান আজাদ, সাধারণ সম্পাদক আইয়ুব আলী, যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমান, সাজেদুর রহমান সাজু, উপজেলা মহিলা দলের সভাপতি কোহিনুর আক্তার,সাধারণ সম্পাদক সুমি আক্তার, সাংগঠনিক সম্পাদক জোসনা বেগম, মৎস্যজীবী দলের সভাপতি ইবনে সাউদ, জাসাসের সাধারণ সম্পাদক বিপুল মোল্লা এবং শ্রমিক দলের নেতা বাবলু মন্ডল সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্য়ায়ের নেতাকর্মীরা অংশ নেন।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ