২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
৫ই জিলকদ, ১৪৪৭ হিজরি

শাজাহানপুরে বেজোড়া উচ্চ বিদ্যালয়ে নবগঠিত এডহক কমিটির পরিচিতি ও সংবর্ধনা

spot_img

বগুড়ার শাজাহানপুরে বেজোড়া উচ্চ বিদ্যালয়ে
নবগঠিত এডহক কমিটির পরিচিতি ও সংবর্ধনা গতকাল সোমবার সকাল সাড়ে ১১টায়
বিদ্যালয়ের অফিস কক্ষে অনুষ্ঠিত হয়েছে। প্রবীণ শিক্ষানুরাগী মাওলানা
মন্তাজেরুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন
নবগঠিত এডহক কমিটির সভাপতি প্রভাষক নূর মোহাম্মদ।
বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক হুমায়ন কবিরের সঞ্চালনায় অনুষ্ঠানে
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন প্রধান শিক্ষক মঞ্জুরুল
ইসলাম, এডহক কমিটির অভিভাবক প্রতিনিধি রাসেদ, শিক্ষক প্রতিনিধি মিনহাজুল
ইসলাম, প্রতিষ্ঠাতা সদস্য কামরুল ইসলাম চাঁন, প্রভাষক দেলোয়ার হোসেন
বাদশা, সমাজ সেবক আব্দুর রহমান, আলহাজ্ব ইমদাদ হোসেন প্রমুখ। বক্তাগণ
বলেন, এডহক কমিটি গঠনের মধ্য দিয়ে দীর্ঘদিন পর বেজোড়া উচ্চ বিদ্যালয়
পরিচালনা কমিটিতে সৎ, দক্ষ ও মেধাবী ব্যক্তির নেতৃত্ব প্রতিষ্ঠিত হয়েছে।
সকলের আন্তরিক সহযোগিতা থাকলে বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়ন, অবকাঠামোগত
উন্নয়ন ও দুর্নীতি মুক্ত পরিবেশ নিশ্চিত করা সম্ভব হবে।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ