২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
৫ই জিলকদ, ১৪৪৭ হিজরি

শাজাহানপুরে মহিলা জামায়াতের নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত

spot_img

শাজাহানপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামী মহিলা বিভাগের উদ্যোগে নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৮ নভেম্বর) দুপুর ১২টায় উপজেলার আল্লামা ফকির আব্দুর রহমান মিলনায়তনে এ মতবিনিময় সভা হয়।

শাজাহানপুর উপজেলা মহিলা জামায়াতে ইসলামীর দায়িত্বশীলা মঞ্জুয়ারা বেগমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া অঞ্চলের দায়িত্বশীলা সাজেদা সামাদ। বিশেষ অতিথি ছিলেন জেলা দায়িত্বশীলা ডা. মাসুদা করিম।

প্রধান অতিথি সাজেদা সামাদ বলেন, বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে সংগঠিত থাকা অত্যন্ত জরুরি। নির্বাচনে অংশগ্রহণের প্রস্তুতিতে নারী সদস্যদের আরও সক্রিয় ভূমিকা রাখতে হবে। শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশ নেওয়াই আমাদের লক্ষ্য।

বিশেষ অতিথি ডা. মাসুদা করিম বলেন, নারী কর্মীদের প্রশিক্ষণ, যোগাযোগ ও জনসংযোগ আরও বাড়াতে হবে। একইসঙ্গে দ্বীন কায়েমের সংগ্রামে নারীদের ভূমিকা গভীরভাবে জরুরি,কারণ ন্যায়, সত্য ও আদর্শ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় সংগঠনের প্রত্যেক সদস্যই একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব বহন করেন। সঠিক আদর্শ নিয়ে সামনে এগিয়ে গেলে জনগণের সমর্থন অর্জন সহজ হয়।

সভাপতি মঞ্জুয়ারা বেগম বলেন, শাজাহানপুরের নারী সদস্যরা সবসময়ই সক্রিয়। তিনি আরও বলেন, ইসলামের শিক্ষা আমাদেরকে ন্যায়, সততা ও আমানতের ভিত্তিতে সমাজ গঠনের দিকনির্দেশনা দেয়। মানুষের কল্যাণে কাজ করা ইমানী দায়িত্বের অংশ। তাই সমাজসেবা, নিয়মিত যোগাযোগ এবং মানুষের সমস্যায় পাশে দাঁড়ানোর মধ্য দিয়ে সদস্যদের আদর্শিক অবস্থান আরও সুদৃঢ় করতে হবে।

অনুষ্ঠানে উপজেলার প্রায় ৩০০ জন মহিলা রুকন অংশগ্রহণ করেন।সভায় বগুড়া–৭ (গাবতলী–শাজাহানপুর) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত এমপি প্রার্থী গোলাম রব্বানীর আসন্ন নির্বাচনী কার্যক্রম আলোচনা হয়।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ